ক্যাম্পাস


বিশ্ববিদ্যালয় ফটকের সামনে ছিনতাইয়ের শিকার জবি শিক্ষার্থী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ মে ২০২২, ০৫:৩১ অপরাহ্ন, সোমবার

বিশ্ববিদ্যালয় ফটকের সামনে ছিনতাইয়ের শিকার জবি শিক্ষার্থী

জবি করেসপন্ডেন্ট :

 

বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে প্রধান ফটকের সামনের এলাকা থেকে ছিনতাইয়ের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু আনছার (২০)। রবিবার রাত ৯ টা ২৮ মিনিটের সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত ভিক্টর পরিবহনের কাউন্টারের পাশ থেকে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমি আনুমানিক সাড়ে আটটার সময় বরিশাল থেকে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছাই। সদরঘাট থেকে আমি সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাবার খাওয়ার জন্য আসি। এসে দেখি ক্যাফেটেরিয়া বন্ধ। ক্যাফেটেরিয়া বন্ধ দেখে আমি মেসের উদ্দেশ্যে রওনা হই এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত ভিক্টর পরিবহনের কাউন্টারের পাশ থেকে একজন ছিনতাইকারী আমার পথ আটকে দাঁড়ায় এবং হঠাৎ ব্লেড বের করে আমার গলায় ধরে বলে কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দিতে। আমি পালানোর চেষ্টা করলে আমাকে জানে মেরে দিবে। তখন ছিনতাইকারী আরও বলে, আমার আশেপাশে তাদের অনেক লোকজন আছে এবং পালানোর চেষ্টা করলে আমাকে তারা ধরে ফেলবে। তখন ছিনতাইকারী আমার মানিব্যাগ কেড়ে নেয়৷

 

এরপর আমার ফোনও কেড়ে নেয়ার জন্য ধস্তাধস্তি করলে আমি সুযোগ পেয়ে দৌড় দেই এবং দৌড় দিয়ে সামনে এগিয়ে গিয়ে দুজন লোককে বলি আমার কাছ থেকে ছিনতাইকারীরা ছিনতাই করেছে। তারপর আমি নিকটস্থ ভিক্টোরিয়া পার্কে গিয়ে কর্তব্যরত পুলিশের কাছে সাহায্য চাই। তখন সেখান থেকে একজন পুলিশ কনস্টেবল আমাকে বাসে তুলে দেয় আমার গন্তব্যে যাওয়ার জন্য।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব ড. মোস্তফা কামাল বলেন, এটা নিয়ে থানায় মামলা করুক। আমরা পুলিশকে বলে সহযোগিতা করবো।

 

এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাহিদুল ইসলাম বলেন, এঘটনার সময় আমি ওখানে ছিলাম না। ভুক্তভোগী শিক্ষার্থী মামলা করুক। তাহলে দেখা যাবে।



জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।