Ad

বিইউপিতে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী এইচআর কর্মশলা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
359799276_602805801963482_7066121839023544986_n
Durbin News

চাকরির বাজারে শিক্ষার্থীদের দক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা ও পেশাদারী নেটওয়ার্ক গড়ার লক্ষ্যে ৩ দিনব্যাপী এইচআর বিষয়ক কর্মশালা "এইচআর ইনসাইটস ফোরাম: এক্সপ্লোরিং দ্যা এইচআর ল্যান্ডস্কেপ" আয়োজন করতে যাচ্ছে বিইউপি হিউম্যান রিসোর্স অ্যান্ড লিডারশিপ ক্লাব। আগামী ২৭ জুলাই থেকে শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে এ আয়োজন। আর পুরো আয়োজনে ইলেট্রনিক প্রিন্ট মিডিয়া হিসেবে সহায়তা করছে দূরবীন নিউজ। আয়োজকরা বলছেন, একজন শিক্ষার্থী জীবন শেষে যে পেশাই বেছে নিক না কেন, তাঁকে এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে অবশ্যই পেশাগত ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন ও গুনাবলী সম্পর্কে জানতে হয়। সেই সাথে কর্মক্ষেত্রে একে অপরের সাথে যোগাযোগ, নেটওয়ার্ক তৈরীও বেশ গুরুত্বপূর্ণ। তাই পেশাগত জীবনে জ্ঞান, বুদ্ধিমত্তা, ধারাবাহিকতা এবং ধীরে ধীরে উন্নতি অর্জনই এই কর্মশলার মূল লক্ষ্য। কর্মশালার প্রথম দিন, ২৭শে জুলাই,"পাথফাইন্ডার: নেভিগেটিং স্কিল সেট ফর ইয়োর প্রফেশন" বিষয়ক একটি কর্মশালার নেতৃত্ব দিবেন লিড একাডেমির প্রশিক্ষক এম. এখতিয়ার আহমেদ ইভান। ঐদিনই নেক্সট ভেঞ্চারস-এর পিপল অ্যান্ড কালচারের প্রধান বিদ্যুৎ সেনগুপ্তের নেতৃত্বে "স্ট্যান্ড আউট উইথ ইওর রিজিউমে অ্যান্ড বি আ স্টার এমপ্লয়ি" বিষয়ক আরো একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মশালাগুলি অংশগ্রহণকারীদের কর্পোরেট জগতে পেশাদারিত্ব বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করবে বলে জানাচ্ছেন আয়োজকেরা। দ্বিতীয় দিন ২৮শে জুলাই, ব্র্যাক এর রিক্রুটমেন্ট এইচআরডি এর ডেপুটি ম্যানেজার, জুনায়েদ আহমেদ চৌধুরী, শিক্ষার্থীদের তাদের স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতার উপর একটি ভার্চুয়াল ওয়েবিনারে অংশগ্রহণ করবেন। সেখানে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা ক্যারিয়ার বিষয়ক যেকোনো সমস্যা খোলামেলা আলোচনা করার সুযোগ পাবেন। কর্মশলার শেষ দিন ২৯ শে জুলাই, শিক্ষার্থীরা FBHRO-এর ভাইস প্রেসিডেন্ট, ডঃ ফরিদ শোভানির সাথে "ডেভেলপমেন্ট অফ হিউমেন কোয়ালিটি ফর সাকসেস" কর্মশালায় অংশগ্রহন করার সুযোগ পাবেন। তিন দিন ব্যাপী এ আয়োজনটির পর্দা নামবে এক জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠান শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরো আয়োজনকে ঘিরে ক্লাবটির সভাপতি সাইয়ারা ইবনাত প্রিয়া বলেন, কাঙ্ক্ষিত ক্যারিয়ারে শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার জন্য, একজনকে আধুনিক, প্রযুক্তি এবং বহুমুখীতার যুগের সাথে খাপ খাইয়ে নিতে হয় - যেখানে অসংখ্য সুযোগের হাতছানি থাকে, পাশাপাশি থাকে অনেক চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জগুলোর সাথে শিক্ষার্থীদের পরিচিত করতেই আমাদের এই আয়োজন। আশা করি এই ইভেন্টটি সমস্ত অংশগ্রহণকারীদের পেশাদার যাত্রায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। আর ক্লাবটির সাধারণ সম্পাদক আমির শাইয়ুম বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং দক্ষতার গণ্ডি পেরিয়ে প্রতিযোগিতামূলক চাকরির বাজারের প্রয়োজনীয় সব ব্যবহারিক শিক্ষা এবং দক্ষতা অর্জনের লক্ষে আমাদের এই চেষ্টা। এই কর্মশালায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নিশ্চয়ই চাকুরী জীবনে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। এ আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাস এর যেকোন বিভাগের ছাত্রছাত্রীদের শুধুমাত্র ২০০টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, পেশাদার সব দক্ষতা অর্জনকে লক্ষ্য রেখে প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে যাচ্ছে বিইউপি হিউম্যান রিসোর্স অ্যান্ড লিডারশিপ ক্লাব। একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কো-কারিকুলার বিষয়ে দক্ষ করে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য।বি/এস

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad