Ad

বিইউপিতে বন্ধুত্ব ও বর্ষার মিতালীতে হয়ে গেলো বর্ষাবরণ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Beige minimalist photo collage (1)
Durbin News

প্রকৃতি রক্ষার ব্রত নিয়ে আসা বর্ষাঋতুকে বরণ করে নেয়া ও বন্ধুত্বকে আহ্বানের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাস এ পালিত হলো বর্ষা উৎসব ‘বর্ষা মিতালী ১৪৩০’। গত ১৯ এবং ২০ জুলাই বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের আয়োজনে “ফোঁটায় ফোঁটায় নীলাম্বর নীলে,বন্ধুত্বের বন্ধনে বর্ষা এসেছে ফিরে" এই ট্যাগলাইনকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে বহুবিধ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা।আয়োজকেরা বলছেন, "বর্ষা মানে শুধু আবেগ নয়! বর্ষা মানে বন্ধুত্বের সূচনা! বর্ষা মানে একজনের মনের সাথে আরেকজনের মনের মিল। তাই এইবার শুধু বর্ষা কেই আহ্বান করা হয় নি বর্ষার সাথে সাথে বন্ধুত্বকে ও বরণ করা হয়েছে! বর্ষা মিতালির মধ্য দিয়ে একজন আরেকজনকে বর্ষা প্রেমী হিসেবে চিহ্নিত করেছে! বর্ষা প্রেমীদের মনের সংযোগ ঘটেছে! বর্ষাকে এবার শুধু বরণই করা হয় নি বন্ধুত্বকেও নব রূপে বরণ করা হয়েছে।"বর্ষা মিতালী ১৪৩০" উপলক্ষে বর্ণিল সাজে আল্পনার সাথে সেজে উঠেছিলো বিইউপি ক্যাম্পাস। লোয়ার প্লাজা থেকে শুরু করে কনকোর্স, আপার প্লাজা, মনপুরা লেক, থার্ডপ্লেস সবজায়গায় লেগেছিলো সাজসজ্জার ছোঁয়া। আর ভিন্ন ভিন্ন স্পটে বসেছিলো বাহারি সব ফটোবুথ। উৎসবের দিন বৃষ্টি না এলেও আকাশে দাপিয়ে বেড়িয়েছে সুয্যি মামা। ছিলো প্রচন্ড গরম। তবুও দমানো যায় নি উৎসব প্রিয় বিইউপির শিক্ষার্থীদের। নেচে গেয়ে, আনন্দ আর আবেগভরা ভালোবাসা নিয়ে বরণ করে নিয়েছেন বর্ষাকে।আর চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কাছে এই বর্ষা উৎসব ছিলো শেষ বর্ষা, তাই তাঁদের মধ্যে আবেগটাও ছিলো বেশি। অন্যদিকে সদ্য ক্যাম্পাসে পা দেওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে বর্ষা পালন যেন ছিলো এক নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। নতুনরা আসবে আর পুরাতনরা বিদায় নিবেন, এটাই তো নিয়ম। তবে নতুন ও পুরাতনদের এক করে এ আলাদা বন্ধুত্ব ও আবেগ নিয়েই এক ছাতার নিচে মহাআনন্দ ও উৎসব মূখর পরিবেশে এবার পালিত হলো বর্ষা উৎসব। শুধুমাত্র বর্তমান শিক্ষার্থীরাই নয়, বরং সাবেকরাও উপস্থিত হয়েছিলেন এ উৎসবে। তাঁদেরই একজন ডেভেলপমেন্ট স্টাডিজের রাইয়ান নাফিজা। তিনি বলেন, লেখাপড়া শেষ করার পর অনেকদিন হয়েছে ক্যাম্পাসে আসা হয় নি। বিইউপির মাটি, পরিবেশ ও বন্ধুদের খুব মিস করছিলাম। আর আমার কাছে এই ক্লাব অন্যরকম এক আবেগের জায়গা, কারণ এক সময় আমিও এ ক্লাবের হয়েই কাজ করতাম। ছোটরা পুরো ক্যাম্পাস খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো ব্যপারটা দেখতে আর স্মৃতি রোমন্থন করতেই এসেছি, খুব ভালো লাগছে। উৎসবের প্রথম দিন ১৯ জুলাই প্রতিযোগিতার অংশ হিসেবে ছিল গল্প লেখা প্রতিযোগিতা , নির্ধারিত কবিতা-আবৃত্তি, স্বরচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং চিত্রগল্প। উল্লিখিত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্য ধারণ করার পাশাপাশি নিজেদের সৃজনশীল মনন এর বিকাশ ঘটানোর সুযোগ লাভ করে।উৎসবের সমাপনী দিন ২০ জুলাই আয়োজিত হয় নাচ,গান, কবিতা -আবৃত্তি, মঞ্চনাটকসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী ওক্লাব সদস্যরা পারর্ফম করেন। সবশেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিরা। আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন - স্বরচিত কবিতা আবৃত্তি- মায়িশাহ ফাহমিদা, সাদিয়া ইসলাম তন্ময়; কবিতা আবৃত্তি- মোঃ আল-আমিন, মায়েশা ফাহমিদা; চিত্রকল্প - ইসরাত জাহান, তরিকুল ইসলাম; অঙ্কন প্রতিযোগিতা- মাহিয়া মুমতাহানা, মাইশা শেহরিন সুখী; গল্প লেখা - মাসুমা ইবতেখার নাবিলা,শেখ রিফাত; দেয়াল চিত্র- ইমতিয়াজ আহমেদ, ফিরুজ ইয়াজদানী শুকরিয়া, নুসরাত নওমি।বর্ষা বন্দনাই শুধু এবারের মূল প্রতিপাদ্য ছিল না! এবার বন্ধুত্ব কে ও আহ্বান করেছে এই ধরায় বিইউপিএলডিসি!! বর্ষা মানে শুধু কয়েক ফোঁটা পানি নয়! ওই বর্ষণের সাথে জড়িয়ে থাকা প্রতিটি মুহুর্ত! বন্ধুর সাথে বৃষ্টি উপভোগ করার বিশেষ মুহুর্ত! তাই তো নীল সাদা পাঞ্জাবি আর শাড়ী পড়ে বন্ধুরা আয়োজন করেছে "বর্ষা মিতালী ১৪৩০"।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad