ক্যাম্পাস
সেমিফাইনালিস্টদের নিয়ে ব্র্যান্ড মাস্টার'র ৩.০ এর দ্বিতীয় ওয়ার্কশপ অনুষ্ঠিত
আয়োজনটি শুরু হয় দুপুর ৩:০০ টা থেকে এবং শেষ হয় ৫:৩০ মিনিটে। প্রথম ওয়ার্কশপ থেকে যারা নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেছেন। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে কিভাবে কোনো বিষয়ের উপর ওভিসি অর্থাৎ অনলাইন ভিডিও কমার্শিয়াল মেকিং করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া কিভাবে ব্র্যান্ড বিল্ডিং করে তা সঠিকভাবে ভিডিও কমার্শিয়ালের মাধ্যমে ভোক্তাদের নিকট পৌঁছানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইশমাম চৌধুরী যা সকল প্রতিযোগীদের ফাইনাল রাউন্ড জয় করতে সহায়তা করবে।
ইউ আই ইউ এর সংঘঠন ইউ আই ইউ মার্কেটিং ফোরাম, তৃতীয় বারের মতো আয়োজন করেছে জাতীয় পর্যায়ের ব্র্যান্ডিং ক্যস প্রতিযোগিতা "ব্র্যান্ড মাস্টার ৩.০: নো মি বাই নেম-ন্যাশনাল রাউন্ড ২০২৩"। পুরো আয়োজনটিতে স্পন্সর হিসেবে আছে "আই স্টক এডুকেশন", আর সমন্বয়ক হিসেবে এ আয়োজনের সাথে যুক্ত আছে ক্যারিয়ার কাউন্সিলর অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স। এই আয়োজনকে সহযোগিতা করতে ডিজিটাল মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত আছে দূরবীন নিউজ, নেস্ক্যাফে, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, বহুব্রিহি, নিউট্রি প্লাস, সেপ্নিল, যমুনা টিভি, ইউ আই ইউ ফটোগ্রাফি ক্লাব, বাংলা রেডিও ও নিউ এজ।
জনপ্রিয়
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন
অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

.jpg)







