

যবিপ্রবি প্রতিনিধি,মেহেদী হাসান : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল অনলাইনে ফলাফল করা হয়েছে। যবিপ্রবির ইইই বিভাগের ১ম বর্ষ ২য় পর্বের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ফলাফল অনলাইনে প্রকাশের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয়।পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষ হতে পরবর্তী সকল শিক্ষাবর্ষের ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে। তবে পূর্বের শিক্ষাবর্ষগুলোর ফলাফল আগের মত অফলাইনেই প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা http://exam.just.edu.bd/ug/index.php এই ওয়েবসাইটে লগইন করে Result অপশন হতে তাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবে। পরীক্ষার ফলাফল যথাযথ অনুমোদন এর পর সার্ভারে আপলোড হওয়ার পর শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত অটোমেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড ইকবাল কবির জাহিদ জানান, বঙ্গবন্ধুর স্মার্ট বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল যবিপ্রবি। তিনি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড আনোয়ার হোসেন এর নেতৃত্বের প্রশংসা করে বলেন স্যার এর হাত ধরে যবিপ্রবি আস্তে আস্তে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয়ের হিসেবে এগিয়ে যাচ্ছে। তিনি জানান যবিপ্রবি একটি তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয় হলেও অনেক পুরাতন বিশ্ববিদ্যালয় যেখানে প্রচলিত অফলাইনে ফলাফল প্রকাশ করা হয় সেখানে যবিপ্রবি অনেক এগিয়ে গেল। এর সাথে সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক তার অনুভূতি প্রকাশ করে বলেন যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এধরণের কাজের জন্য তিনি অভিভূত এবং অনেক বেশী আনন্দিত। তিনি বলেন যবিপ্রবির মাননীয় উপাচার্য দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিটি ক্ষেত্রেই ডিজিটালাইজেশন এর উপর জোর দিয়েছেন। আজ যবিপ্রবি অনলাইনে ফলাফল প্রকাশ করেছে তার সম্পূর্ণ কৃতিত্ব উপাচার্য স্যার এর তিনি যদি উদ্যোগ গ্রহণ না করতেন তাহলে হয়তো কখনোই সেটা সম্ভব হত না। তিনি আশা প্রকাশ করেন আগামীতে উপাচার্য মহোদয়ের হাত ধরে যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর শতভাগ অটোমেশনে যাবে। আগামীতে যবিপ্রবির সকল পরীক্ষার খাতা কিউআর কোড যুক্ত হবে যা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি তার দপ্তরের সকলকে ধন্যবাদ জানান।যবিপ্রবির অনলাইনে পরীক্ষার ফলাফল প্রকাশের সার্ভার রক্ষণাবেক্ষণ এর দায়িত্বে থাকা সিস্টেম এনালিস্ট সাগর চক্রবর্তী জানান, পরীক্ষামূলক ভাবে আমরা চালু করেছি এবং এই সিস্টেম ক্রমাগত আপডেট করা হবে। ভবিষ্যতে একটি অ্যাপও তৈরি করা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।সাধারণ শিক্ষার্থীরা বলছে এ ধরণের কাজের মাধ্যমে যবিপ্রবি আবারও স্মার্ট যবিপ্রবির পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।