হেড অফ ডিজিটাল মিডিয়া


মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি: একাডেমিক ও গবেষণার পারস্পরিক সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাথে ইরানের ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে একটি ভার্চুয়াল সভায় এ ।সমঝোতা স্মারকে যবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য ড. আব্বাস আফখামি। এর মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কউন্নয়ন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছে দুই বিশ্ববিদ্যালয়। সমঝোতা স্মারকে যবিপ্রবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ৫০ শতাংশ টিউশন ফি ছাড় সহ বিভিন্ন একাডেমিক এবং গবেষণা সহযোগিতা বিনিময়ের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ডি-৮ অর্গানাইজেশন (আর্থ-সামাজিক সহযোগিতার লক্ষ্যে উন্নয়নশীল আটটি দেশের একটি সংস্থা)-এর অধিভুক্ত ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। যেটি ইরানে অবস্থিত।সমঝোতা সম্পর্কে বিস্তারিত জানতে যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড ইকবাল কবির জাহিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই সমঝোতা স্মারক সই এর মধ্য দিয়ে যবিপ্রবি বিশ্বপরিমণ্ডলে তার অস্তিত্ব আরও এক বার জানান দিল। এই সমঝোতা স্মারক সই এর মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয় সহযোগিতা এবং গবেষণা বিনিময়ে কাজ করবে। যবিপ্রবির এই ক্রমবর্ধমান ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক. ড. মো. আনিছুর রহমান, ডিনস কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের পরিচালক ড. মো. আমিনুল ইসলাম, সহকারী পরিচালক ড. সাখাওয়াত হোসেন, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক এবং আইকিউএসির পরিচালক ড. মো. নাজমুল হাসান, প্রমুখ।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।