হেড অফ ডিজিটাল মিডিয়া
.jpeg&w=3840&q=75)

নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ মার্চ ২০২৪) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, সাধারণ সম্পাদক ও নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান এবং নোবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. গাজী মো. মহসিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে, মাহমুদুর রহমান ও সহকারী পরিচালক নাজমুন নাহার বিউটি।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় প্রতিযোগিদের মার্চ পাস্ট ও অভিবাদন প্রদান অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ক্রীড়াবিদদের শপথ গ্রহণ, মশাল প্রজ্জ¦লন, ক্রীড়াভূমি পরিক্রমণ ও মশাল স্থাপন করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর নোবিপ্রবিতে বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করা হয় যেন নোবিপ্রবি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলেই এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে। এতে পড়াশোনার পাশাপাশি চিত্ত বিনোদনের ক্ষেত্র তৈরি হয়। তরুণ প্রজন্ম খেলাধুলায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবে এই প্রত্যাশা করি। একইসঙ্গে শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিকতার সাথে জীবনযাপন করতে হবে। তবেই একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব। আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।