হেড অফ ডিজিটাল মিডিয়া


মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি: যবিপ্রবির টাংগাইল জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ছাত্র মো: আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ছাত্র আল আমিন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে উক্ত কমিটি ঘোষণা করেন টাংগাইল জেলা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অনুজীব বিজ্ঞান বিভাগের প্রভাষক হুমায়রা আনজুমী ঐশী। উপদেষ্টার বক্তব্যে তিনি বলেন, টাংগাইল জেলা অ্যাসোসিয়েশন একটি প্রাণবন্ত সংগঠন। বরাবরের ন্যায় এবারেও সুন্দর ভাবে ইফতার মাহফিল আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। টাংগাইল জেলার সকলকে নিয়ে তিনি একসাথে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি শিক্ষার্থীদের টাংগাইল জেলার সকলকে একসাথে কাজ করতে আহ্বান জানান। নবগঠিত কমিটির সকলকে তিনি অভিনন্দন জানান।নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রৌদ্র সূত্রধর, আল মামুন প্রামানিক। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আহাদ হোসেন নিবির, আলফি সাহারিন, মীর রোহান। সাংগঠনিক সম্পাদক চন্দন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন উয়ালিউজ্জামান তালহা। অর্থ সম্পাদক তারেকুল ইসলাম তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তাসরিফ খান, দপ্তর সম্পাদক ইমন হায়দার, সাংস্কেতিক সম্পাদক রাহাত তালুকদার, ক্রীড়া সম্পাদক অনয় বাসাক, নারী কল্যাণ বিষয়ক সম্পাদক তাসনিয়া জেবা, সহ-নারী কল্যাণ বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার।নতুন কমিটির মাধ্যমে টাংগাইল জেলা অ্যাসোসিয়েশনের নেতৃত্ব আরও সু-সংগঠিত হবে এমনটাই আশা সকলের।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।