

ইব্রাহীম খলিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় : :জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের পোগোজ ল্যাবরেটরি স্কুলের পশ্চিম পাশে নিমগাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. জি এম আল-আমীন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এরপর বিশ্ববিদ্যালয়ের আশপাশে নানা ঔষধি এবং ফলজ গাছের চারা রোপণ করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।কর্মসূচি উদ্বোধনকালে ড. জি এম আল-আমীন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের অনেক সামাজিক কার্যক্রম গণমাধ্যমে দেখতে পাই। আজ প্রথম যুক্ত হতে পারলাম। পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষ রোপণে অংশ নিতে পেরে অনেক ভালো লাগছে। যারা কষ্ট করে এই কাজে অংশ গ্রহণ করেছে তাদের জন্য অনেক শুভকামনা। ’এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, গাছ কমে যাওয়ায় প্রকৃতির উঞ্চতা বেড়ে যাচ্ছে। তীব্র গরমে মানুষ বিপর্যস্ত। প্রকৃতির স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারে একমাত্র গাছ।তোমরা শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, ঈদের ছুটিতে নিজ বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ করবে। রাস্তার পাশে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে। সেখানে লাগাতে পারো। এতে পরিবেশের জন্য বেশি উপকার হবে।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব নিউটন হাওলাদার, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক রাকিব রায়হান ও মো. জুনায়েত শেখ। আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের নতুন সদস্য সাকেরুল ইসলাম, এম এ সাকিব, তানভীর আনজুম বিশ্বাস, তাহমিদ আবদুল্লাহ রাদ, বাশির শাহরিয়ার হৃদয়, মাহমুদুল হাসান মামুন, রাকিবুল ইসলাম রিফাত, মাসুদ রানা, নাজমুল ইসলাম, মো. মুনীর উদ্দীন, রায়হান উদ্দিন, সরোয়ার হিম, শাহাদাত হোসেন ও স্বচ্ছ।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।