

জবি প্রতিনিধি :বর্ণাট্য আয়োজনে সারাদিনব্যাপী ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে রিয়েলিটি শো বিউটি কুইন বাংলাদেশের প্রচারণা চালানো হয়েছে। বুধবার (৫ জুন) রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লক্ষ্মীবাজারের সামনে থেকে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে এ শোভাযাত্রা শুরু হয়ে বকশিবাজার, লালবাগ, ধানমন্ডি, কল্যাণপুর, মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, মহাখালী, রামপুরা হয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে রাত ৯ টায় শেষ হয়। এসময় লিফলেট বিতরণ, মৌখিক প্রচারণা ও ব্যান্ড পার্টি নিয়ে ঐতিহ্যের টমটমগাড়িকে জাঁকজমকপূর্ণ সৌন্দর্য বর্ধন করে এবং বিউটি কুইনের আকর্ষণীয় ৫ ভরি ওজনের স্বর্ণের মুকুট পুরস্কার মানুষের মাঝে প্রদর্শন করা হয়।আগামী ৯ জুন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অডিশন চলবে কচি কাঁচার মেলা, সেগুনবাগিচায়। এ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন নাটক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান লাবণ্য ও স্কাইলাইন মিডিয়া সুন্দরী প্রতিযোগিতা ‘বিউটি কুইন বাংলাদেশ’। ১৬ থেকে ৪৫ বছর বয়সি বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তিন বিভাগে এই আয়োজনের বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। বিজয়ী সেরা সুন্দরী পাবেন ৫ ভরি ওজনের সোনার মুকুট। এছাড়াও সেরা ১০ জন পাবেন সোনার মুকুট। পাশাপাশি অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তো রয়েছেই। প্রতিযোগিতার মূল পর্ব ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেলে প্রচার করা হবে।আয়োজক লাবণ্য মিডিয়া হাউজের প্রতিনিধি ও রিয়েলিটি শোর প্রধান সমন্বয়ক অভিনেতা, নির্মাতা, প্রযোজক মো. হেদায়েত উল্লাহ তুর্কী বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী সুন্দরীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এই আয়োজনে অংশ নিতে অনলাইন এবং সরাসরি আবেদনপত্র জমা দেয়া যাবে। প্রতিযোগিতায় জুড়িবোর্ডের সদস্যদের নাম মূল প্রতিযোগিতার সময় প্রকাশ করা হবে। প্রতিযোগিতাটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী নারীরা অন লাইনে www.beautyqueenbangladesh.com, অফ লাইন এবং অডিশনের দিন সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৬ থেকে ৪৫ বছর পর্যন্ত। অবিবাহিত, বিবাহিত, ডিভোর্সি, সিঙ্গেল মাদারসহ যে কোনো নারী এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে অনুষ্ঠানে অডিশন দিতে পারবেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।