

কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তার কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। আয়োজিত কনসার্টে উপস্থাপনা করবেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই আলোচিত টকশো উপস্থাপিকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দীপ্তি চৌধুরী। বুধবার (২৮আগস্ট) বিকেল তিনটায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে কনসার্টটি অনুষ্ঠিত হবে।জানা গেছে, কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবে লাইনআপ, শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ.কে. রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং ব্যান্ডদল।এ বিষয়ে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানবসৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে, তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। আমরা এই সংকটকালে যদি কিছু করতে পারি সেটিও গানের মাধ্যমে।তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আগামী ২৮আগস্ট আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন বন্যার্তদের জন্য একটি কনসার্টের আয়োজন করেছি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।