

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের ১২৬ নাম্বার রুমে মধ্যরাতে বিছানার পাশে একটি সাপ দেখতে পাওয়া যায় । এ নিয়ে রাত থেকে আতঙ্ক বিরাজ করছে উক্ত রুমের আবাসিক শিক্ষার্থীদের মাঝে । গতকাল রাতে সাদ্দাম হোসেন হলের ১২৬ নম্বর রুমে বিছানার পাশে একটি সাপ দেখতে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সাপটি " Lycodon aulicus " প্রজাতির একটি সাপ। একাধিক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হল প্রশাসনের কাছে বারবার অভিযোগ করলেও তারা নিয়মিত হলের ঝোপ-ঝাড় পরিস্কার করেন না। হলের নিচ তলায় সমস্যা সবচেয়ে বেশি, নোংরা ওয়াশরুম আর শ্যাঁতশ্যাঁতে অবস্থা বিরাজ করে সবসময় । সাবেক হল প্রভোস্টকে দীর্ঘদিন থেকে আমরা অভিযোগ করেছিলাম, হলের নিচের তলার সংকট সমাধানের জন্য। তিনি এসে কয়েকবার পরিদর্শন করেছেন কিন্তু কোন কার্যকরী সমাধান করতে পারেননি। আবাসিক শিক্ষার্থী জাকারিয়া বলেন, রাতে ঘুমতে যাওয়ার পূর্ব মূহুর্ত দেখতে পাই বেডে একটা শাপ শুয়ে আছে, তারপর আমার রুমমেটদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের চিৎকার শুনে আশেপাশের সবাই এসে সাপটি পিটিয়ে মারে। প্রায় সময়ে হলের নিচ তলায় সাপ দেখাতে পাওয়া যায়, হল প্রশাসনের কাছে বারবার অভিযোগ করলেও তাঁরা নিয়মিত ঝোপ-ঝাড় পরিস্কার করেন না। এ বিষয়ে নবনিযুক্ত হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে, তিনি কল ধরেননি। প্রসঙ্গত, গত ২৭ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে সাবেক হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান পদত্যাগ করেন। প্রায় একমাস পরে ২৯ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, নতুন হল প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখনো আনুষ্ঠানিক ভাবে হলের দায়িত্ব গ্রহণ করেননি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।