ক্যাম্পাস
শহীদ বুদ্ধিজীবী দিবসে নর্দান ইউনিভার্সিটিতে স্মরণ সভা
আলোচনায় এনইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, একটি জাতিকে সম্পূর্ণ ধ্বংস করতে হলে তার বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করতে হয়। পাকিস্তানি হানাদার বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটি করেছে। কিন্তু জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্য যে, আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে পারিনি।
পূর্বের স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলের স্মৃতিচারণ করে উপাচার্য বলেন, খুন, গুম, রাহাজানি ও লুটতরাজ-মানবতার বিরুদ্ধে সর্বনিকৃষ্ট কাজগুলো সংঘটিত হয়েছে। এ সময় তিনি বলেন, কার্টুনিস্ট মুশতাককে কারাগারে হত্যা করা হয়েছে, আয়না ঘরে নির্যাতন চালানো হয়েছে এবং হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে।
উপাচার্য বলেন, প্রকৃত বুদ্ধিজীবীরা নিঃস্বার্থ ও নিষ্ঠাবান হন। তারা জাতির লক্ষ্য নির্ধারণ করেন এবং জাতি বিনির্মাণে কাজ করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ বুদ্ধিজীবী নামধারী এমন কিছু ব্যক্তিকে দেখা যায়, যারা বুদ্ধিজীবী নাকি বুদ্ধিপ্রতিবন্ধী-তা নির্ধারণের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী কোনো মূল্য ছাড়াই বিক্রি হয়ে যান। তিনি প্রকৃত বুদ্ধিজীবীদের প্রতি অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা প্রকাশের পাশাপাশি বুদ্ধিপ্রতিবন্ধীদের প্রতি ঘৃণা পোষণের কথাও উল্লেখ করেন।
উপাচার্য শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও তিতিক্ষা থেকে আদর্শ গ্রহণ করে, স্বার্থপরতা ও ভোগবিলাস থেকে মুক্ত থেকে জাতিকে এগিয়ে নিতে প্রকৃত বুদ্ধিজীবীর ভূমিকা পালনের আহ্বান জানান।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. মারুফ-উল-ইসলামের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার মো. কবীর উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. (লে. কর্নেল অব.) সর্দার মাহমুদ হোসেন, এনইউবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. রায়হান-উল-মাসুদ এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।
জনপ্রিয়
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন
অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।









