
ক্যাম্পাস প্রতিনিধি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ওএমআর মেশিন ব্যবহারে নানা ধরনের ত্রুটির অভিযোগ তুলে হাতে ভোট গণনার দাবি জানিয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলটির নেতারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে এজিএস প্রার্থী আতিকুল বিন তানজিল বলেন, গত ২৯ ডিসেম্বর রাতে নমুনা ব্যালট যাচাইয়ের জন্য তাদের ডাকা হয়। সে সময় একটি নির্দিষ্ট প্যানেলের দাগানো ব্যালট দেখানো হয়। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যালটগুলো তখনই খোলা হয়েছে।
তিনি আরও বলেন, ওএমআর অপারেটরদের কাছ থেকে তারা জানতে পারেন যে গণনার সময় প্রায় ২ শতাংশ ভোটের তারতম্য হতে পারে। বিষয়টি মেনে নিতে তারা অস্বীকৃতি জানিয়ে স্পষ্টভাবে বলেন, তাদের কাছে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ এবং ০.০২ শতাংশ ভোটের বিচ্যুতিও গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্যানেল নেতারা অভিযোগ করেন, ওএমআর পদ্ধতিতে ভোট গণনার স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এ অবস্থায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য ফল নিশ্চিত করতে হাতে ভোট গণনাই একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি বলে তারা মনে করেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচন প্রথমে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৬ জানুয়ারি নতুন করে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।