

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১১টার দিকে ডি ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও বিভাগ পরিবর্তনের ভর্তি পরীক্ষা চলাকালে তাঁদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন মো. বিদ্যুৎ হোসেন (৩১) ও রাজু আহমেদ (২৯)। বিদ্যুৎ হোসেন জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচপাইকা গ্রামের বাসিন্দা। তিনি বৈরাগীর মোড় এলাকায় অবস্থিত নিউক্লিয়াস কোচিং সেন্টারের ইংরেজি বিষয়ের শিক্ষক। অপরদিকে রাজু আহমেদ ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, বিদ্যুৎ হোসেন জয়পুরহাটের হারাইল হাউজ স্টেট এলাকার বাসিন্দা আবুল হাসনাতের ছেলে হুজাইফা সাবিতের হয়ে প্রক্সি দিতে এসেছিলেন। প্রক্সি দেওয়ার বিনিময়ে হুজাইফা সাবিতের মামা আবুজার গিফারীর সঙ্গে তাঁর একটি মোটরসাইকেল কিনে দেওয়ার চুক্তি হয়েছিল বলে জানা গেছে।
অন্যদিকে রাজু আহমেদ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা এস. এম. এনামুর রহমানের ছেলে আকীব রাহা তিতুমীরের হয়ে অর্থের বিনিময়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসেন বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, গত দুই দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বুধবার ডি ইউনিটের পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের সহযোগিতায় এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। যেসব শিক্ষার্থীর হয়ে প্রক্সি দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাঁদের ভর্তি পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।