
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনিবার (৯ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে পরীক্ষা দেয়ার সময় হল থেকে ফেসবুক লাইভে আসপরীক্ষা কেন্দ্র থেকে লাইভ, ছাত্রলীগের কমিটি বাতিল
পরীক্ষা কেন্দ্র থেকে লাইভ, ছাত্রলীগের কমিটি বাতিল
সেন। পরে লাইভের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে সারাদেশে সমালোচনার সৃষ্টি হয়। সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে।
সেই রাতেই উপজেলার ছাত্রলীগের কমিটি বাতিলের ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
ফেসবুক লাইভে এসে মনির হোসেন বলেন, ‘রোজা থেকে পরীক্ষা দিচ্ছি, গোল্ডেন এ প্লাস পাব। আমরা ছাত্রলীগ, যেখানে যাব সেখানেই বুলেট। পরীক্ষার খাতায় গ্রুপের জায়গায় লিখে দিয়েছি, “এমপি আনার গ্রুপ” (সরকারি দলীয় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার)। স্যাররা এ প্লাস না দিলে বোর্ডমোড ভেঙে ফেলবানে।’


