

নুরে আলম সাইমনঃ
ক্রিকেট মানেই রেকর্ডের খেলা। কেউ রেকর্ড গড়বে কেউবা আবার সেই রেকর্ড ভাঙবে এমনটাই স্বাভাবিক। আর এই মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। অতীতে ক্রিকেট বিশ্ব ৬ বলে ৬ ছক্কার মারার স্বাক্ষী হলেও ৬ বলে ৬ উইকে়ট তুলে নেয়ার রেকর্ডের স্বাক্ষী ছিল কি ক্রিকেট বিশ্ব?
অতীতে ক্রিকেট বিশ্ব যে ইতিহাসের স্বাক্ষী হতে পারেনি, এবার সেই ইতিহাসের স্বাক্ষী হতে পারলো নেপালের ক্লাব ক্রিকেটে ঘটা একটি বিস্ময়কর ঘটনা থেকে।
সম্প্রতি, ইএসপিএন ক্রিকইনফোর কল্যাণে নেপালের ক্লাব ক্রিকেটের একটি ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। উক্ত ভিডিওতে দেখা যায়, ৬ বলে ৬টি উইকেট পতনের ঘটনা ঘটেছে। খেলাটি ছিল ক্রিকেটের ছোট সংস্করণ টি- টিয়েন্টি ফরম্যটের।৬ উইকেট নেয়ার এই ঘটনা ঘটেছে নেপাল প্রো ক্লাব চ্যাম্পিয়নশিপে।
টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ এনকাউন্টারে পুশ স্পোর্টস দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেছিল মালয়েশিয়া ক্লাব একাদশ। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ডিসমিসালের এই রেকর্ড গড়লেন মালয়েশিয়া দলের তারকা বোলার বিরানদিপ সিং। প্রথমে ব্যাট করতে নামা দিল্লির ক্লাবটির ২০তম ওভারে এই কীর্তি গড়েন বিরানদিপ।
২০তম ওভারে যখন বিরানদিপ সিং বল করতে আসেন, তখন দিল্লির রান ১৩০। যা ছিলো ৩ উইকেটের বিনিময়ে। আর তিনি যখন ওভার শেষ করেন তখন দিল্লি স্কোরবোর্ড ৯ উইকেটে ১৩২ রান।
ম্যাচের প্রথম বলটি ওয়াইড করেন বিরানদিপ সিং। এরপরে তার বলে এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এম পাঠাক। পরের বলে ব্যাটার দু’রান নিতে গিয়ে ফেরেন রান আউট হয়ে। তৃতীয় বলে ব্যাটারের লেগ স্ট্যাম্প উড়ান বিরানদিপ। তিন বলে তখন তিন উইকেট উধাও প্রতিপক্ষের।
এরপরের বলে আবার বোল্ড করেন প্রতিপক্ষের আরেক ব্যাটারকে। পঞ্চম বলে জে সিঙ্ঘালকে নিজের হাতেই রিটার্ন ক্যাচ দেয়ান। এর ফলে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করে ফেলেন বিরানদিপ। এসময় তার উদযাপন ছিলো দেখার মতো । তখন মনে হয়েছিলো মাঠে বিরানদপ নয়, যেন শহিদ আফ্রিদি উদযাপন করছেন।
ওভারের শেষ বলে ৯ম ব্যাটারকে আউট করে নিজের ডাবল হ্যাটট্রিক সম্পূর্ণ করেন আগ্রাসী এই বোলার। সেই সঙ্গে বীরত্বগাথা এক নতুন ইতিহাস তৈরী করেন তিনি। যে ইতিহাস হলো- ৬ বলে ৬টি উইকেট নেয়ার ইতিহাস।
১৫ বল হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় মালয়েশিয়া ক্লাব একাদশ। দিল্লির স্কোর: ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান। জবাবে মালয়েশিয়া ক্লাব একাদশ ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে। ম্যাচের সেরা নির্বাচিত হন বিরানদিপ।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।