খেলাধুলা


অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৮ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার

আপডেট:২৮ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার

অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ফলে জাতীয় দলের সঙ্গে মাঠে নামা হচ্ছে না তার। তবে অস্ট্রেলিয়া সফরে ঠিকই যাচ্ছেন এই গতিতারকা চিকিৎসার জন্য।

 

জানা গেছে, পায়ের শিনবোনের সমস্যার উন্নত চিকিৎসা নিতে মঙ্গলবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে নাহিদের। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা নেবেন তিনি।

 

নাহিদের সফরসঙ্গী হচ্ছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। গোড়ালির চোটের কারণে তিনিও অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসা শেষে দ্রুত মাঠে ফেরার লক্ষ্য নিয়েই দেশ ছাড়ছেন দুই পেসার।

 

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পেস-সহায়ক কন্ডিশনে নাহিদ রানা ও তাসকিন আহমেদের জুটি নিয়ে ছিল ভক্তদের বাড়তি প্রত্যাশা। তবে নাহিদের চোট সেই অপেক্ষায় ভাটা ফেলেছে।

 

আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।




সম্পর্কিত

খেলাধুলা

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

চরম আর্থিক সংকটে বিক্রির পথে রোনালদোর ক্লাব

সৌদি আরবের অন্যতম সফল ফুটবল ক্লাব আল নাসের ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে। প্রায় ৮০০ মিলিয়ন সৌদি রিয়াল (২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি) ঋণের বোঝায় জর্জরিত ক্লাবটি এখন নতুন খেলোয়াড় দলে ভেড়াতেও হিমশিম খাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ক্লাবটির মালিকপক্ষ সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কাছে ক্লাবের মালিকানার অংশ বিক্রির পরিকল্পনা করছে।

‘এটাই কি ছিল মেসির শেষ ম্যাচ?’ পারেদেসের এক মন্তব্যে তোলপাড় ফুটবল বিশ্ব

বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজার পর কান্নাভেজা চোখে মাঠ ছাড়ছিলেন লিওনেল মেসি। সেই দৃশ্য এখনো ভুলতে পারেননি কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু সেই কান্না কি শুধুই শিরোপা হারানোর ছিল, নাকি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়ারও? এই প্রশ্নই আবারও সামনে এনে দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস।

বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত নিয়ে ফিফাকে আইনি চ্যালেঞ্জ, আনুষ্ঠানিক অভিযোগ আনছে নরওয়ে

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তকে ঘিরে নতুন বিতর্কে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে প্রকাশ্যে এ সিদ্ধান্তকে ‘ভুল’ হিসেবে স্বীকার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপ জয়ের উৎসবে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

বিশ্বকাপ জয়ের পর মাদ্রিদে আয়োজিত বিজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ করেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। সিগার হাতে তার একটি ছবি প্রকাশিত হয়েছে। উদ্‌যাপনের সময় একটি প্ল্যাকার্ডও তুলে ধরেন তিনি, যাতে লেখা ছিল, ‘ভেলাদা দেল আনিও: পারেদেস ভারসেস গাভি’। ফাইনালের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হওয়া হাতাহাতির ঘটনার প্রতি এটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।