.png&w=3840&q=75)

সরকারি কমিউনিটি ক্লিনিক। উদ্দেশ্য প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। অথচ কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাংগা কমিউনিটি ক্লিনিক ঘিরে উঠেছে উল্টো চিত্রের অভিযোগ। স্থানীয়দের দাবি, দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি না থাকায় ক্লিনিকের দরজা খুলতে স্থানীয় এক নারীকে মাসিক এক হাজার টাকা পারিশ্রমিকে রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকটির কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিনা আক্তার প্রায় নয় বছর ধরে সেখানে কর্মরত। তবে তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। রাজনৈতিক প্রভাবের কারণে তাঁর অনুপস্থিতি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের।
একই অভিযোগ স্বাস্থ্য সহকারী আল মামুনের বিরুদ্ধেও। স্থানীয়দের ভাষ্য, সপ্তাহে তিন দিন দায়িত্ব পালনের কথা থাকলেও তাঁকে নিয়মিত ক্লিনিকে পাওয়া যায় না। ফলে চিকিৎসাসেবা নিতে এসে বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয়দের দাবি, ‘রিনা খালা’ নামে পরিচিত এক নারীকে মাসে এক হাজার টাকা দিয়ে ক্লিনিকের তালা খোলা ও দেখভালের কাজে রাখা হয়েছে। তিনি না থাকলে ক্লিনিকটি দীর্ঘ সময় বন্ধ পড়ে থাকে বলেও অভিযোগ তাঁদের।
সম্প্রতি সরেজমিনে ক্লিনিকটিতে ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়া ও জরাজীর্ণতার চিত্র দেখা যায়। দেয়ালে বিভিন্ন ওষুধের তালিকা টাঙানো থাকলেও পরিদর্শনের সময় নিয়মিত রোগীসেবা দেওয়ার চিত্র দেখা যায়নি।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যদি স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিই নিশ্চিত না হয়, তাহলে প্রত্যন্ত মানুষের জন্য নেওয়া স্বাস্থ্যসেবা কার্যক্রম কতটা কার্যকর হচ্ছে?
তাঁরা অভিযোগের তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম বলেন, বিষয়টি তিনি দেখবেন।
এখন স্থানীয়দের অপেক্ষা—তদন্তে অভিযোগগুলোর সত্যতা কতটা প্রমাণিত হয় এবং প্যারাভাংগা কমিউনিটি ক্লিনিকের দীর্ঘদিনের অনিয়মের অভিযোগের প্রকৃত চিত্র কী, সেটিই দেখার বিষয়।
নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শেরপুর সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির আয়োজনে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারসংলগ্ন পাইটাল বাড়ি এলাকায় বরমী ব্রিজ ও সড়ক অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাইটাল বাড়ির ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

রাজধানীর পরিচিত গ্যাজেট শপ কেআরওয়াই ইন্টারন্যাশনাল (KRY International)-এর বিরুদ্ধে গ্রাহককে নতুন বলে পূর্বে অ্যাক্টিভেটেড এবং ব্যবহৃত ফোন বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। শাহারিয়ার মনির অর্নব নামের এক ক্রেতা প্রতিষ্ঠানটি থেকে একটি মোটোরোলা এজ ৭০
বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বের হওয়ার স্বাভাবিক পথটুকুও নেই। ঘর থেকে বাইরে যেতে হলে মই দিয়ে দেয়াল টপকাতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন না আবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বসতঘর।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।