.png&w=3840&q=75)

যে ঘরে একসময় শুয়ে শুয়ে রাজনীতির গল্প শুনতেন তিনি, সেই ঘরটিই আজ নীরব। নেই সেই পরিচিত কণ্ঠ, নেই রাজনীতি আর রাজপথের আন্দোলন-সংগ্রামের গল্প। দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল-জুলুম, নির্যাতন ও নানা প্রতিকূলতা পেরিয়ে জীবনের শেষ সময় পর্যন্ত দলের সঙ্গে ছিলেন শরীয়তপুরের সাবেক যুবদল নেতা মনির হোসেন মাঝি। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
শরীয়তপুর সদর উপজেলার হাজরারচর গ্রামে কীর্তিনাশা নদীর পাড়ে বেড়ে ওঠা মনির মাঝি স্কুলজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। একসময় দায়িত্ব পালন করেন ছাত্রদলের সভাপতি হিসেবে। পরে শরীয়তপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি একাধিকবার কারাবরণ ও নানা হয়রানির মুখোমুখি হতে হয়েছে তাকে।
সংসার ও রাজনীতি যখন স্বাভাবিক গতিতেই চলছিল, তখন ২০২৩ সালে আসে বড় ধাক্কা। ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে অবস্থানকালে খবর পান, তার স্ত্রী স্ট্রোক করেছেন। পরে স্ত্রীকে হারান তিনি। সেই শোক কাটিয়ে ওঠার আগেই ২০২৪ সালে চিকিৎসকেরা জানান, মনির মাঝি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও বেঁচে থাকার লড়াই।
পরিবারের দাবি, গত দুই বছরে তার চিকিৎসায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। জমানো অর্থ শেষ হয়ে যাওয়ার পর চিকিৎসার খরচ মেটাতে বিক্রি করতে হয় বাবার রেখে যাওয়া কৃষিজমিও। তবু থামেনি অর্থসংকট। পরিবারের সামর্থ্য ফুরিয়ে যাওয়ায় জীবনের শেষ দুই মাস প্রয়োজনীয় ওষুধও নিয়মিত কিনতে পারেননি তিনি। শেষ পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের পর ক্যানসারের কাছে হার মানেন মনির হোসেন মাঝি।
মনির মাঝির মৃত্যুতে সবচেয়ে বড় অনিশ্চয়তার মুখে পড়েছে তার দুই সন্তানের ভবিষ্যৎ। বড় ছেলে তাজমুল স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। ছোট ছেলে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদের পড়াশোনা চালিয়ে নেওয়া, সংসারের ব্যয় মেটানো এবং ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তায় পরিবার।
সাবেক যুবদল সভাপতি আরিফ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক বিদ্যুৎ, স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধারা মনির মাঝির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত এই মুখের চলে যাওয়ায় নেমে এসেছে শোকের ছায়া।
রাজপথের আন্দোলন-সংগ্রামে যার জীবনের বড় একটি অধ্যায় কেটেছে, সেই মনির মাঝি আজ নেই। কিন্তু তার চলে যাওয়ার পরও থেকে গেছে এক কঠিন বাস্তবতা—চিকিৎসার ব্যয় মেটাতে প্রায় নিঃস্ব হয়ে যাওয়া একটি পরিবার এবং বাবাকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে থাকা দুই সন্তান।
নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শেরপুর সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির আয়োজনে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারসংলগ্ন পাইটাল বাড়ি এলাকায় বরমী ব্রিজ ও সড়ক অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাইটাল বাড়ির ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রাজধানীর পরিচিত গ্যাজেট শপ কেআরওয়াই ইন্টারন্যাশনাল (KRY International)-এর বিরুদ্ধে গ্রাহককে নতুন বলে পূর্বে অ্যাক্টিভেটেড এবং ব্যবহৃত ফোন বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। শাহারিয়ার মনির অর্নব নামের এক ক্রেতা প্রতিষ্ঠানটি থেকে একটি মোটোরোলা এজ ৭০
বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বের হওয়ার স্বাভাবিক পথটুকুও নেই। ঘর থেকে বাইরে যেতে হলে মই দিয়ে দেয়াল টপকাতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন না আবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বসতঘর।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।