
জেলা প্রতিনিধি


সেতু আছে, কিন্তু নেই সংযোগ সড়ক। ফলে পাকা সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রংপুরের কাউনিয়া উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে এ দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই তিস্তার পানির তোড়ে সেতুর দুই পাশের মাটি ও সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
কাউনিয়া উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা মৌলভী বাজার এলাকায় সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশে কোনো কার্যকর সংযোগ সড়ক নেই। একপাশ হেলে পড়ায় মূল সেতুটিও রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। সংযোগস্থলের মাটি সরে যাওয়ায় স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করে কোনোমতে চলাচল করছেন। নড়বড়ে সেই সাঁকো দিয়েই প্রতিদিন যাতায়াত করছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটির কাঠামো যেকোনো সময় আরও ক্ষতিগ্রস্ত হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়। সেতুটি দিয়ে একসময় ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও বর্তমানে সংযোগ সড়ক না থাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল।
স্থানীয়রা জানান, ২০১৪ সালে ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৩৭ লাখ ২৪ হাজার ১৮৩ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। ওই বছরের জুনে তৎকালীন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া সেতুটির উদ্বোধন করেন। নির্মাণের পর প্রায় দুই বছর কৃষিপণ্য পরিবহন ও মানুষের চলাচল স্বাভাবিক ছিল।
এরপর প্রতিবছর বর্ষায় তিস্তার পানির প্রবল স্রোতে সেতুর দুই পাশের সংযোগ সড়ক ও মাটি ভেঙে যেতে থাকে। দীর্ঘ সময়েও স্থায়ীভাবে সংযোগ সড়ক মেরামত না হওয়ায় একপর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করা হলেও সেটিও এখন জরাজীর্ণ।
স্থানীয় মোহাম্মদ আলী বলেন, “প্রতিবছর সেতুর দুই পাশের মাটি সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিষয়টি নিয়ে আমরা বারবার বলেছি। কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না।”
স্থানীয় মাদরাসার শিক্ষার্থী নাবিল জানায়, “চরের শিক্ষার্থীদের প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করতে হয়। সেতু ও রাস্তার সমস্যার কারণে আমাদের অনেক কষ্ট হয়।”
কৃষক আলিম উদ্দিন বলেন, “দীর্ঘদিন সংযোগ সড়ক না থাকায় কৃষিপণ্য বাজারে নিতে পারছি না। এতে পরিবহন খরচ বাড়ছে এবং আমরা উৎপাদিত পণ্যের ন্যায্য দামও পাচ্ছি না।”
বালাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য হাফিজার রহমান বলেন, “সমস্যাটি সমাধানের জন্য চেয়ারম্যানকে একাধিকবার জানিয়েছি। কিন্তু এত বড় সেতু নির্মাণ বা স্থায়ীভাবে সংযোগ সড়ক করার মতো অর্থ ইউনিয়ন পরিষদের নেই।”
ইউপি চেয়ারম্যান আনছার আলী বলেন, “গত বছর মাটি কেটে ভরাট করে দিয়েছিলাম। কিন্তু আবারও বন্যায় তা ভেঙে গেছে। নড়বড়ে সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য প্রকৌশল দপ্তরে চার থেকে পাঁচবার আবেদন করেছি। এখনো কাজ শুরু হয়নি।”
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সমস্যাটি স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। কাউনিয়া উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজার রহমান বলেন, “মৌলভীবাজার এলাকার ব্রিজটি নির্মাণের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটির অনুমোদনও হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও টপোগ্রাফিক (টপো) সার্ভে সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি ডিজাইন পর্যায়ে রয়েছে। আশা করছি, খুব শিগগিরই টেন্ডার অনুমোদন হবে। এরপরই নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।”
এদিকে দীর্ঘদিনের এই ভোগান্তিতে ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত নতুন সেতু নির্মাণ ও স্থায়ী সংযোগ সড়ক তৈরির দাবি জানিয়েছেন। তাদের মতে, সেতুটি চালু হলে ১০ গ্রামের মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে। তাই আর আশ্বাস নয়, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি চান তারা।
নেত্রকোনার ফুটবল মাঠে শুরু হচ্ছে নতুন উত্তেজনা। জেলার ১০ উপজেলা নিয়ে আয়োজন করা হচ্ছে ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তরুণদের মাদক, সন্ত্রাসসহ নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের করা হামলা ও চাঁদা দাবির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, কিশোরগঞ্জ শাখা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মাদক সেবনকে কেন্দ্র করে তাৎক্ষণিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে ছিল পূর্বপরিকল্পনা একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে পুলিশের প্রাথমিক বর্ণনার সঙ্গে বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে।
সেতু আছে, কিন্তু নেই সংযোগ সড়ক। ফলে পাকা সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রংপুরের কাউনিয়া উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে এ দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই তিস্তার পানির তোড়ে সেতুর দুই পাশের মাটি ও সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।