

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে এসব চেষ্টার পরও দেশের মানুষের পারস্পরিক বন্ধন অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ কর্মসূচির পর রিজভী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ধর্মীয় বিষয়গুলোর কল্যাণ ও সুরক্ষার জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
রিজভীর ভাষ্য, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব শ্রেণি-পেশা ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার নীতিতে বিশ্বাসী। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ অবস্থানকে প্রতিষ্ঠা করেছিলেন।
ধর্মীয় বিভাজন ও সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা মোকাবিলা করে পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থান ধরে রাখার ওপর জোর দেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির বন্ধন রয়েছে, তা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সহজে নষ্ট করা সম্ভব নয় এবং এ বন্ধন ভবিষ্যতেও টিকে থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
বোরকা পরে নারীর ছদ্মবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় তাকে আটক করে পরে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও নানা আলোচনা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
নেত্রকোণা শহরের একটি সড়কের উন্নয়নকাজের গুণগত মান দেখতে আজ সোমবার রাত ১১টার দিকে সরেজমিনে উপস্থিত হয়েছেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। এ সময় তার সঙ্গে ছিল ছোট্ট কন্যাশিশু মুনম।
ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই ইঞ্জিনবিশিষ্ট একটি কাঠের নৌকা, দা, চাপাতি, ছোরা, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম এবং চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।