

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজ রূপসী-৯ এর ধাক্কায় এম এল আশরাফ উদ্দিন-২ নামের লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত লঞ্চডুবির ঘটনায় মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হল।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টায় শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে ডেমরার বাসিন্দা আব্দুল্লাহ আল জাবেরের (৩০) মরদেহ মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ও ৩ বছরের এক শিশুর মরদেহ বন্দর হরিপুর প্লাওয়ার প্লান্ট থেকে উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার এসআই হাফিজুর রহমান বলেন, লঞ্চডুবির ঘটনার আরো দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া শিশুর মরদেহ ঘটনাস্থলে আসেনি। ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে।
এর আগে সোমবার স্কুলশিক্ষিকা উম্মে খায়রুল ফাতেমাসহ দুজনের লাশ উদ্ধার করা হয়।
ফাতেমা সোনারগাঁয়ের বৈদ্যরবাজার হারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ট্রেনিংয়ের জন্য তিনি স্বামী আবু তাহেরের সঙ্গে মুন্সীগঞ্জে যাচ্ছিলেন। আবু তাহের জানান, লঞ্চটি যখন ডুবতে শুরু করে তখন তারা লঞ্চের পেছনের দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু তখনই লঞ্চটি কাত হয়ে যায়। লঞ্চের ডেকে পানি ঢুকতে শুরু করে। মুহূর্তেই পানিতে তলিয়ে যান তারা।
পানির নিচেও স্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছিলেন আবু তাহের। কিন্তু প্রচণ্ড স্রোতে এক পর্যায়ে হাত ছুটে যায়। সাঁতরে তীরে উঠেন তাহের, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না তার স্ত্রীকে।
রোববার দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। লঞ্চটিতে প্রায় অর্ধ-শতাধিক যাত্রী ছিল বলে বেঁচে ফেরা কয়েকজন যাত্রী দাবি করেছেন।
এরআগে নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন, উদ্ধার হওয়া লাশের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার জয়নাল আবেদীন ভূইয়া (৫০), মুন্সীগঞ্জের রমজানবেগ এলাকার আরিফা (৩৫) ও তার শিশু সন্তান সাফায়েত (দেড় বছর), গজারিয়া উপজেলার ইসমানিরচর এলাকার শিল্পা রানী।
সোমবার ভোরে ডুবে যাওয়া এমএল আফসার উদ্দিন লঞ্চটি উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
এ ঘটনায় রূপসী-৯ এর আটজন গ্রেফতার হওয়ার পর রিমান্ডে আছেন।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।