

সুব্রত চন্দ:বেসরকারি একটি কোম্পানির বিক্রয়কর্মী সামিউল হক খান (২৮)। ব্যক্তিগত কাজে মঙ্গলবার (২২ মার্চ) সকালে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন। মাত্র দুই দিনের ছুটি পাওয়ায় আজই কর্মস্থলে ফিরে যেতে হবে তাকে। তাই ভোরে ট্রেনের টিকেটের জন্য কমলাপুর রেল স্টেশনে যান তিনি। কিন্তু চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পাননি টিকেট। পরে বাধ্য হয়ে বাসে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
বুধবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে কমলাপুর রেল স্টেশনের সামনে সামিউলের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। সামিউল জানান, বাসে দুর্ঘটনার ভয় থাকে। এছাড়া ভাড়াও বেশি। তাই ট্রেনেই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। কিন্তু ট্রেনের টিকেট কাটতে এসে স্বাচ্ছন্দ্যের থেকে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। এখন বাধ্য হয়ে বাসের টিকেটই কাটতে যাচ্ছেন তিনি।
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিল্লাল হোসেন। কয়েকদিন আগেই শেষ হয়েছে তার মিডটার্ম পরীক্ষা। তাই কয়দিনের জন্য গ্রামের বাড়ি কিশোরগঞ্জ যাওয়ার পরিকল্পনা করেছেন। সাধারণত তিনি অনলাইনেই ট্রেনের টিকেট কাটেন। কিন্তু গত ২১ মার্চ থেকে অলনাইনে টিকেট কাটা বন্ধ থাকায় এসেছেন রেল স্টেশনে। তিনিও প্রায় চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বুধবারের কোনো টিকেট পাননি। পরে বৃহস্পতিবারের (২৪ মার্চ) টিকেট কেনেন।
শুধু সামিউল বা বিল্লালই নয়, কমলাপুর রেল স্টেশনে টিকেট কাটতে এসে এভাবেই ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না কাঙ্খিত দিন ও গন্তব্যের টিকেট। অন্যদিকে যাত্রীর চাপ বেশি থাকায় টিকেট দিতে হিমশিম খাচ্ছেন রেলওয়ের বুকিং সহকারীরাও।
বুধবার সকালে সরেজমিনে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, টেনের টিকেটের জন্য দাঁড়ানোর যাত্রীদের লাইন চলে গেছে স্টেশনের বাইরে পর্যন্ত। এই গরমে ঘেমে-নেয়ে একাকার অবস্থা তাদের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর কারণে অনেকে মেজাজ হারিয়ে চিৎকার-চেঁচামেচি করছেন।
মূলত ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি বন্ধ রয়েছে। যার কারণে স্টেশনে গিয়ে সশরীরেই টিকেট কাটতে হচ্ছে যাত্রীদের। এ কারণেই স্টেশনগুলোতে গত কয়দিন ধরে যাত্রীদের ব্যাপক চাপ দেখা যাচ্ছে।
যাত্রীদের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ে কোনো ধরনের বিকল্প ব্যবস্থা ছাড়াই অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। শুধু ভোগান্তিই নয়, যাত্রীর চাপ বেশি থাকায় কাঙ্খিত টিকেটই পাচ্ছেন না অধিকাংশ।
কিশোরগঞ্জের ট্রেনের টিকেট কাটতে আসা বিল্লাল বলেন, সকাল ৭টায় টিকেটের জন্য দাঁড়িয়েছি। টিকেট পেয়েছি পৌনে ১১টার দিকে। তাও আবার একদিন পরের। এই গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হয়েছে। অনলাইনে টিকেট কাটতে পারলে এত কষ্ট করা লাগতো না।
এই বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের টিকেট বুকিং সহকারী আবু কাউছার বলেন, আগে কম্পিউটারে টিকেট কাটা হত। এতে সময় কম লাগত। কিন্তু সার্ভারে কাজ চলায় এখন হাতে লিখে সিল দেওয়া হচ্ছে। এতে সময়ও বেশি লাগছে। আগামী ২৬ মার্চের পর থেকে এই সমস্যা আর থাকবে না।
গত ১৪ মার্চ সংবাদ সম্মেলন করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ঘোষণা দেন, ২১-২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি বন্ধ থাকবে। শুধু কাউন্টার থেকে আজ ও আগামীকালের টিকেট দেওয়া হবে। এছাড়া কোনো কোটা বা সংরক্ষিত আসন থাকবে না।
রেলওয়ে সূত্রে জানা যায়, গত ১৫ বছর ধরে অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি করে আসছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস)। তারা ১৫ বছরের জন্য এই কার্যাদেশ পেয়েছিল। গত ২০ মার্চ তাদের চুক্তির মেয়াদ শেষ হয়। এখন অনলাইনে ট্রেনের টিকেট বিক্রির নতুন টেন্ডার পেয়েছে রাইড শেয়ারিং কোম্পানি ‘সহজ লিমিটেড’। তারা টিকিট বিক্রিতে অভ্যন্তরীণ সেটআপের জন্য ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত সময় নিয়েছে। ২৬ মার্চ আগের মতোই অনলাইনে টিকেট কাটতে পারবেন যাত্রীরা।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।