

নিজস্ব প্রতিবেদক:রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিত্যপণ্যের মজুদ নিয়ন্ত্রণসহ ভ্যাট-ট্যাক্স কমানো বা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ওএমএস কার্যক্রম ও পণ্যের সরবরাহ বাড়াবো এবং মজুদ নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত হয়েছে।
দ্রব্যমূল্যের লাগাম টানতে রোববার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে মিনি কেবিনেটের মতো আলোচনা সভা হয়েছে। আমাদের মন্ত্রিসভার সদস্যরা এখানে আছেন। সংশ্লিষ্ট প্রত্যেক বিভাগের সচিব উপস্থিত ছিলেন। আপনারা জানেন সারা বিশ্বে ভোজ্যতেলের দাম বাড়ছে। দাম বাড়ার একটা মাত্রা আছে। কিন্তু আমরা প্রতিদিনই দেখছি দাম বাড়ছে। সেটার প্রভাব আমাদের দেশেও আসছে। আমাদের দেশে যেটা আসছে আপনারা লক্ষ্য করছেন। রোজার মধ্যে অন্যান্য জিনিসেরও দাম বাড়তে পারে সেটা মাথায় রেখে আজকে আমরা বসেছিলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন ও রাশিয়ার যে যুদ্ধাবস্থা সেই যুদ্ধাবস্থাতে ফুয়েলের সরবরাহ, গ্যাসের সরবরাহ কিছু কিছু জায়গায় কমছে। সেটা সারা বিশ্বেই কমছে। আমাদের দেশও সেখানে ইফেক্টেড হচ্ছে কিংবা হবে। গমের সাপ্লাই যেহেতু ইউক্রেন ও রাশিয়া থেকে আসতো, সেখানেও আমরা একটা অসুবিধায় পড়তে পারি, দাম বৃদ্ধি করতে পারে। কীভাবে এটা নিয়ন্ত্রণে রাখতে পারবো কিংবা একটা সহনীয় পর্যায়ে রাখতে পারবো সেজন্য আজকের সভাটি হয়েছে।
সভার সিদ্ধান্ত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখন থেকেই ওএমএসের যে কার্যক্রম বৃদ্ধি করবো যাতে করে ন্যায্যমূল্যে কিংবা স্বল্পমূল্যে জনগণের হাতে পৌঁছে দিতে পারি। দ্রব্যের যে সাপ্লাই চেইন সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করবো। খাদ্যদ্রব্য কিংবা অ্যাসেন্সিয়াল পণ্যের সাপ্লাই চেইন যাতে ঠিক থাকে। প্রোডাক্ট স্টক যে যেখানেই রাখেন সেই স্টকটা আমরা নিয়ন্ত্রণ করবো কেউ যেন স্টক বেশি রেখে, মজুদ বেশি করে দ্রব্যমূল্য না বাড়াতে পারে।
ভোজ্যতেলের ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে জানিয়ে দাম বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক টন সয়াবিন তেলের মূল্য এক বছর আগে ছিল ১ হাজার ২৩৫ ডলার, পামওয়েল ছিল ১ হাজার ৩২ ডলার। গত ৯ মার্চ সয়াবিন তেল ১ হাজার ২৩৫ থেকে বেড়ে ১ হাজার ৯৩০ ডলার এসেছে। পামওয়েল হয়েছে ১ হাজার ৮৯৭ ডলার। এ যে অস্বাভাবিক বৃদ্ধির চাপে তেল আমদানি করতে হচ্ছে। আমাদের চাহিদার ১০ শতাংশ বেশি উৎপাদন হয় না। আমাদের পুরোটাই আমদানি নির্ভর। কাজেই পরিস্থিতি কী হতে পারে তা নিশ্চয়ই উপলব্ধি করছেন। তেলের দাম সহনীয় রাখার জন্য দাম যেভাবে বাড়ছে দেশবাসীকে সহনীয় পর্যায়ে দিতে আজকের এ মিটিং। আমরা সাপ্লাই সোর্স, স্টক সোর্স এবং যেকোনো উপায়ে দাম যেন অস্বাভাবিক বৃদ্ধি না হয় সেটার দিকে নজর রাখবো। আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর ভ্যাট-ট্যাক্স তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাট-ট্যাক্সের কথা চলে এসেছে। ভ্যাট-ট্যাক্স কমানো যায় কিনা আমরা সেটা নিয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছি খুব শিগগিরই। প্রয়োজনীয় ক্ষেত্রে ভ্যাট-ট্যাক্স কমানো বা তুলে দেওয়া, ডিউটি কিংবা ট্যাক্স যেটাই হোক। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর অর্থাৎ ভোজ্যতেল, চিনির ওপর কতখানি কমানো যায় আমরা শিগগিরই একটা ঘোষণা দেব।
মন্ত্রী বলেন, রোজার আগাম অতিরিক্ত চাহিদা বিবেচনা করে তড়িৎ আমদানির ব্যবস্থা করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। বর্তমান বিশ্বের পরিস্থিতি মোকাবিলায় আমরা আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে কীভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি, সোর্স বাড়ানোর ব্যবস্থা নিচ্ছি। আমরা মোটামুটি সবাইকে উৎসাহ প্রদান করবো যাতে করে এ সমস্ত জিনিসগুলো আমদানি করে মার্কেট স্থিতিশীল রাখে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, অর্থসচিব, বাণিজ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।