

বিচারের নামে জনগণের প্রতি অবিচার না করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার (২৭ মার্চ) রাতে কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় জনপ্রতিনিধি বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “আপনারা বিচারের নামে জনগণের প্রতি কখনো অবিচার করবেন না। আপনাদের ওপর জনগণ যাতে আস্থা রাখতে পারে সেই ধরনের কাজ করবেন।”
এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, “উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সবসময় জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।”
তিনি আরো বলেন, “দেশের অন্যান্য এলাকার উন্নয়নের চেয়ে হাওর এলাকার উন্নয়ন তুলনামূলক ভিন্ন ও জটিল। তাই ইচ্ছা করলেই আমাদের সকল চাওয়া পূরণ করা সম্ভব হয় না।”
এ সময় তিনি উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি সকল কর্মচারী ও জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি হাওর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার তাগিদ দেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।