সর্বশেষজাতীয়
বাংলাদেশ
রাজনীতি
আন্তর্জাতিক
অর্থনীতি
খেলাধুলা
বিনোদন
মতামত
আমাদের সম্পর্কেযোগাযোগসম্পাদকীয় টিমবিজ্ঞাপনশর্তাবলিগোপনীয়তার নীতিনৈতিকতা নীতিফ্যাক্ট-চেকিং নীতিসংশোধনী নীতিনিরপেক্ষতা নীতিনিরপেক্ষতা নীতিস্পন্সরড কনটেন্ট নীতিমালিকানা ও তহবিল তথ্য

বাড়ি -১৩৬১ , এভিনিউ ১০, মিরপুর ডিওএইচএস ঢাকা ১২১৬

© 2026 Durbinnews. All rights reserved.
জাতীয়

একের পর এক কবর থেকে চুরি হচ্ছে কঙ্কাল

শামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:৩১ মার্চ ২০২২, ৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার
W2uA00qWZtqfzV04zdsNJrWCpqU87l31SQWKhRds
Durbin News

দেশে হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে কঙ্কাল চোরাই সিন্ডিকেট। বিভিন্ন জেলায় রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে পাচার করছে তারা। এমন একের পর এক ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সবশেষ মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

এদিকে শুধু মাত্র শেরপুরেই গত দুই মাসে ২৪টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

এর আগে গত ১৮ জানুয়ারি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রুয়াপাড়া কবরস্থানে রাতের অন্ধকারে ১৬ কঙ্কাল চুরি করে নিয়ে যায় চোরের দল।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অতীতে এমন একাধিক কঙ্কাল পাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হলেও তারা জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আবার কঙ্কাল ব্যবসা শুরু করছে।

তারা বলছেন, এসব কঙ্কাল পাচারকারী সিন্ডিকেট কবর থেকে কঙ্কাল চুরি করে কিংবা হাড়-গোড় জোগাড় করে তা বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে বিক্রি করে। এছাড়াও মানব কঙ্কাল পাচারকারীরা মানুষের কঙ্কাল জোগাড় করে তা দেশের বাইরেও পাচার করে থাকে।

এক পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী অবৈধ কঙ্কাল ব্যবসায়ীরা গোপনে কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে আনে। আবার হাসপাতালে বেওয়ারিশ হিসাবে পড়ে থাকা লাশগুলোকে কোন না কোন অবৈধ পন্থায় মানব কঙ্কাল ব্যবসায়ীরা সংশ্লিষ্ট হাসপাতালের অসাধু ব্যক্তিদের মাধ্যমে সংগ্রহ করে থাকে। এরপর রাসায়নিক দ্রব্যের মাধ্যমে হাড় থেকে মাংস ছাড়িয়ে হাড় আলাদা করে নেয়া হয়। সেগুলো অবৈধভাবে মোটা অংকের বিনিময়ে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বড় ধুলন্ডী জান্নাতুল বাকী সার্বজনীন কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা কবরস্থান পরিষ্কার করতে গেলে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হয়ে প্রশাসনকে খবর দেয়। প্রতিটি কবরের সাইডে ছোট ছোট গর্ত করে কঙ্কালগুলো তুলে নেয়া হয়। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অন্যদিকে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহম্মেদ জানান, শেরপুরে গত দুই মাসে কবর থেকে ২৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্বিগ্ন মৃতের আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষ। সবশেষ গত ৪ মার্চ রৌহা সার্বজনীন কবরস্থান থেকে অন্তত ১৩টি কঙ্কাল চুরি হয়। এর আগে ২ জানুয়ারি মধ্যরাতে হালগড়া স্কুলসংলগ্ন ফটিয়ামারী সামাজিক কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি হয়। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছে পুলিশ।

Related Posts

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে বোটসহ উদ্ধার কোস্ট গার্ডের
Durbin News

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে বোটসহ উদ্ধার কোস্ট গার্ডের

নুসরাত হত্যা মামলা: ‘ঢালাও’ ফাঁসি দেওয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ
Durbin News

নুসরাত হত্যা মামলা: ‘ঢালাও’ ফাঁসি দেওয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি, পেলেন ২৫৫ ভোট
Durbin News

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি, পেলেন ২৫৫ ভোট

বিদ্যুৎ সংকট কাটাতে গ্যাস আমদানি, সৌরবিদ্যুতে জোর সরকারের
Durbin News

বিদ্যুৎ সংকট কাটাতে গ্যাস আমদানি, সৌরবিদ্যুতে জোর সরকারের

রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
Durbin News

রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

Latest News

 মহানবী (সা.)-এর আগমনে আলোকিত পৃথিবী, পালিত ঈদে মিলাদুন্নবী 
Durbin News
ফিচার

মহানবী (সা.)-এর আগমনে আলোকিত পৃথিবী, পালিত ঈদে মিলাদুন্নবী 

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।

২৫ আগস্ট ২০২৬, ৬:১২ সন্ধ্যা, মঙ্গলবার
খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে খামারিদের মানববন্ধন, মহাসড়ক অবরোধ
Durbin News
জেলা খবর

খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে খামারিদের মানববন্ধন, মহাসড়ক অবরোধ

পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

২৫ আগস্ট ২০২৬, ৫:৫২ সন্ধ্যা, মঙ্গলবার

Popular News

বেতন কত
Durbin News
জাতীয়

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

১১ ডিসেম্বর ২০২৩, ২:২৩ অপরাহ্ন, সোমবার
durbin news.webp
Durbin News
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

২৫ এপ্রিল ২০২৬, ৭:২২ সকাল, শনিবার
কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: শামা ওবায়েদ
Durbin News

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: শামা ওবায়েদ

 একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
Durbin News

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

নরসিংদীর কারাগার থেকে পলাতক ১৬৬ বন্দির নথি গায়েব
Durbin News

নরসিংদীর কারাগার থেকে পলাতক ১৬৬ বন্দির নথি গায়েব

ঈদে মিলাদুন্নবী: মহানবী (সা.)-এর আগমন ও আদর্শ স্মরণের দিন
Durbin News
ধর্ম

ঈদে মিলাদুন্নবী: মহানবী (সা.)-এর আগমন ও আদর্শ স্মরণের দিন

আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।

২৫ আগস্ট ২০২৬, ৫:২৭ সন্ধ্যা, মঙ্গলবার
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে বোটসহ উদ্ধার কোস্ট গার্ডের
Durbin News
জাতীয়

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে বোটসহ উদ্ধার কোস্ট গার্ডের

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

২৫ আগস্ট ২০২৬, ৫:১ সন্ধ্যা, মঙ্গলবার
download
Durbin News
জবস

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

৩ এপ্রিল ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন, সোমবার
kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News
জবস

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

১০ এপ্রিল ২০২৩, ৩:১৭ অপরাহ্ন, সোমবার