সর্বশেষজাতীয়
বাংলাদেশ
রাজনীতি
আন্তর্জাতিক
অর্থনীতি
খেলাধুলা
বিনোদন
মতামত
আমাদের সম্পর্কেযোগাযোগসম্পাদকীয় টিমবিজ্ঞাপনশর্তাবলিগোপনীয়তার নীতিনৈতিকতা নীতিফ্যাক্ট-চেকিং নীতিসংশোধনী নীতিনিরপেক্ষতা নীতিনিরপেক্ষতা নীতিস্পন্সরড কনটেন্ট নীতিমালিকানা ও তহবিল তথ্য

বাড়ি -১৩৬১ , এভিনিউ ১০, মিরপুর ডিওএইচএস ঢাকা ১২১৬

© 2026 Durbinnews. All rights reserved.
ঢালিউড

রুপালি পর্দার নায়িকা বনশ্রী আর নেই, বাসে বাসে হকারি, ফুল বিক্রি করা, অভিনেত্রী বনশ্রী শিবচরে চিরনিদ্রায়

শামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:১৬ সকাল, বৃহস্পতিবার
banasree-film-actress
Durbin News

নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করা নায়িকা বনশ্রী আর নেই। দীর্ঘদিন রোগভোগ ও নিঃসঙ্গতার সঙ্গে লড়াই শেষে গত মঙ্গলবার সকাল ১০টায় মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৩ বছর।রোগশোকে জর্জরিত এই অভিনেত্রীর মৃত্যুর সময় পাশে ছিলেন তাঁর একমাত্র ছেলে মেহেদী হাসান ও ছোট ভাই হারুন শিকদার। পরে বনশ্রীর মরদেহ কুমিরপাড়ায় নিয়ে যাওয়া হয় এবং সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।হারুন শিকদার জানান, বেশ কয়েক মাস ধরে কিডনি, মস্তিষ্ক ও হৃদ্‌রোগসহ নানা সমস্যায় ভুগছিলেন বনশ্রী। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর দুই মাস আগে তিনি নিজ গ্রাম শিবচরে চলে যান। পাঁচ দিন আগে অসুস্থ হয়ে পড়লে তিনি নিজে থেকেই শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নব্বইয়ের দশকে বনশ্রী ছিলেন দর্শকের প্রিয় মুখ। ১৯৯৪ সালে ‘সোহরাব-রুস্তম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তাঁর অভিষেক ঘটে। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনীত সেই ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়। এরপর নায়ক মান্না, রুবেল ও আমিন খানের সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। তবে একসময় চলচ্চিত্র ছেড়ে দিলে জীবনে নেমে আসে আর্থিক অনটন।২০১৪ সালে এক সাক্ষাৎকারে বনশ্রী জানিয়েছিলেন, সংসার চালাতে তাঁকে ফুল বিক্রি ও বাসে বাসে হকারি করতে হয়েছিল। পরবর্তী সময়ে শিবচরে সরকারের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। সরকারি অনুদানের ওপরই তখন নির্ভরশীল হয়ে ওঠেন একসময়ের আলোচিত এই চিত্রনায়িকা।১৯৭২ সালে মাদারীপুরের শিবচরের মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন বনশ্রী। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রীনা বেগমের তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। শৈশবে পরিবারসহ ঢাকায় বসবাস শুরু করলেও জীবনের শেষ অধ্যায়ে ফিরে যান গ্রামের বাড়িতে।আলো, ক্যামেরা আর করতালির ঝলক পেছনে ফেলে জীবনের শেষ দৃশ্যে নিঃসঙ্গতা ও অভাব-অনটনই ছিল বনশ্রীর সঙ্গী। রুপালি পর্দার এই প্রাক্তন নায়িকার বিদায় দর্শকদের মনে করিয়ে দিলো, খ্যাতি ও জনপ্রিয়তার আড়ালেও শিল্পীদের জীবন কতটা অনিশ্চিত হতে পারে।

Related Posts

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp
Durbin News

দেশে ফিরেই আলমগীরের সঙ্গে আবেগঘন সাক্ষাৎ ইলিয়াস কাঞ্চনের

ittafak
Durbin News

হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

Nusrtat
Durbin News

শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন নুসরাত ফারিয়া

Screenshot 2024-04-19 043836
Durbin News

শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক হতে নির্বাচনে টাকা দেয়ার অভিযোগ ডিপজলের বিরুদ্ধে

Moushumi - Copy
Durbin News

মৃত্যুর পর আমার লাশ যেন কেও না দেখেঃ মৌসুমী

maruf-2211101046
Durbin News

নিউইয়র্কে নিজের টাকায় চারটি বাড়ি কিনেছেন ঢালিউড অভিনেতা কাজী মারুফ

Latest News

ইবি শিক্ষার্থী সৌভিক নিখোঁজের পর এবার নিখোঁজ মাসতুতো ভাইয়ের স্ত্রী
Durbin News
ক্যাম্পাস

ইবি শিক্ষার্থী সৌভিক নিখোঁজের পর এবার নিখোঁজ মাসতুতো ভাইয়ের স্ত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে গিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। সৌভিক নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তার মাসতুতো ভাইয়ের স্ত্রীও বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবার।

২২ আগস্ট ২০২৬, ১১:২ সকাল, শনিবার
রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানাসহ ৬ এমপি কেন ভোট দেননি
Durbin News
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানাসহ ৬ এমপি কেন ভোট দেননি

ভোটদানে বিরত থাকার বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, “এই নির্বাচন অর্থহীন এবং প্রহসনের। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাই এটা মনোনয়ন, নির্বাচন নয়।”

২১ আগস্ট ২০২৬, ১২:৩৮ সকাল, শুক্রবার

Popular News

বেতন কত
Durbin News
জাতীয়

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

১১ ডিসেম্বর ২০২৩, ২:২৩ অপরাহ্ন, সোমবার
durbin news.webp
Durbin News
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

২৫ এপ্রিল ২০২৬, ৭:২২ সকাল, শনিবার
damal-221120-02
Durbin News

মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত ছবি 'দামাল'

shakib-khan-bubly-shooting
Durbin News

দিনভর শুটিং করলেও শাকিব–বুবলী কেউ কারও সঙ্গে কথা বলেননি

জামায়াত-শিবির নিষিদ্ধে প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্যের কথা বললেন নুরুল হক
Durbin News
রাজনীতি

জামায়াত-শিবির নিষিদ্ধে প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্যের কথা বললেন নুরুল হক

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তোলার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

২০ আগস্ট ২০২৬, ৫:৫৬ সন্ধ্যা, বৃহস্পতিবার
মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি, পেলেন ২৫৫ ভোট
Durbin News
জাতীয়

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি, পেলেন ২৫৫ ভোট

জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০ আগস্ট ২০২৬, ৫:৪৯ সন্ধ্যা, বৃহস্পতিবার
download
Durbin News
জবস

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

৩ এপ্রিল ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন, সোমবার
kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News
জবস

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

১০ এপ্রিল ২০২৩, ৩:১৭ অপরাহ্ন, সোমবার