

দর্শকদেরকে নতুন অভিজ্ঞতা দিতে আগামী ২৮ অক্টবর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত ছবি 'দামাল'। এটি চলচ্চিত্র জগতে এক নতুন জোয়ার আনবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।এমনকি দাবি করা হচ্ছে, এমন ভিএফএক্স ও গল্পের ধরন আগে কখনো কোনো বাংলা সিনেমায় দেখেনি দর্শক। বর্তমানে দেশের সিনেমায় তারুণ্যের জোয়ার এসেছে। একের পর এক তরুণ নায়ক-নায়িকারা সাফল্য পাচ্ছেন। তাদের কাজ সাধারণ দর্শক থেকে শুরু করে সিনে সমালোচকদের কাছেও বেশ প্রশংসা পাচ্ছে।এমনই দুই তরুণ সিয়াম আহমেদ ও শরিফুল রাজ। আলোচিত এই তারকাদ্বয়কে একসঙ্গে দেখা যাবে ‘দামাল’ সিনেমায়। অন্যদিকে সিনেমাটির মাধ্যমে পর্দায় দ্বিতীয়বারের মতো একসাথে আসছেন রাজ-মিম জুটি।এছাড়াও ‘দামাল’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমিসহ আরো অনেকেই।এরইমধ্যে প্রকাশিত হয়েছে ছবির দ্বিতীয় গান। যেখানে দেখা গেছে সিয়ামকে। প্রকাশিত এ গানটিতে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন আরাফাত মহসিন নিধি।‘দামাল’ এবং গান নিয়ে সিয়াম বললেন, 'দামাল আমাদের ছবি। এ গানটি ছবিটিতে কি থাকছে তার একটা বার্তা দিয়েছে। আশা করি দর্শকরা ছবিটি দেখে বিনোদিত হবেন এবং তৃপ্তি নিয়ে হল থেকে বের হবেন।'বর্তমানে দামাল সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। সব মিলিয়ে শ-পাঁচেক শিল্পী কাজ করেছেন এতে। ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। এখন অবধি রাফির সবচেয়ে বড় এক্সপেরিমেন্টাল এবং বড় কাজ হতে যাচ্ছে ‘দামাল’। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে দেশীয় চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিতে পারে রায়হান রাফি পরিচালিত এ সিনেমা।ইতোমধ্যেই ট্রেলারেই সাড়া ফেলেছে ‘দামাল’ সিনেমাটি। গত আগস্টে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছিলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল এ ছবি।৮ আগস্ট সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। এটি দেখার পর ‘নো অবজেকশন’ সার্টিফিকেট প্রদানে সম্মত হন সেন্সর বোর্ডের সদস্যরা।এ ব্যাপারে নির্মাতা জানান, সেন্সর বোর্ডের অনেকে সিনেমাটি দেখে কেঁদেছেন এবং ব্যাপক প্রশংসা করেছেন।রাফি আরো জানান, ‘দামাল’ নিয়ে তার প্রত্যাশা ব্যাপক। এছাড়া দর্শকদের তিনি বড় চমক দিতে চান সিনেমাটি দিয়ে।মূলত প্রেমের গল্প ও মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প।পাশাপাশি ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্রের সমন্বয় দেখা যাবে এ সিনেমায়।এ বিষয়ে নির্মাতা জানান, অনেক বিষয় নিয়ে দেশের মানুষের মধ্যে বিভক্তি থাকলেও খেলা এবং মুক্তিযুদ্ধ দেশের মানুষকে একত্রিত করতে পারে। যার ফলে এ দু'টি বিষয় এক হলে দর্শক অন্যরকম আবেগ খুঁজে পাবে।২০২০ সালে নভেম্বরে সিনেমার শুটিং শুরু হয়। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হয়েছে। 'দামাল', 'পরাণ' ছাড়াও এর আগে ২০১৮ সালে পোড়ামন-২ ও দহন সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে গিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। সৌভিক নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তার মাসতুতো ভাইয়ের স্ত্রীও বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবার।
ভোটদানে বিরত থাকার বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, “এই নির্বাচন অর্থহীন এবং প্রহসনের। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাই এটা মনোনয়ন, নির্বাচন নয়।”
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তোলার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।