

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে চাপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় স্বাগতিকরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামহুরি। ৫১ বলের ইনিংসে তিনি লড়াইয়ের চেষ্টা করলেও অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি। অধিনায়ক নাগরাভা ৪১ বলে ২৭ রান, ইনোসেন্ট কায়া ৩৯ বলে ২৬ রান, বেন কারান ১৯ বলে ১৮ রান এবং ব্রায়ান বেনেট ২৪ বলে ১৭ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে দুর্দান্ত ছিলেন নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬টি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন তিনি। তাসকিন আহমেদ ৭ ওভারে ৩২ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একটি উইকেট শিকার করেন।
এর আগে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হতাশা কাটিয়ে ওয়ানডে সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করল টাইগাররা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।