

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ১০৬ বোতল বিদেশী মদসহ হামিদুল ইসলাম বাবু (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার রাত পৌণে একটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদুল ইসলাম বাবু ওই এলাকার মানিক মিয়ার ছেলে।থানা পুলিশ জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় মাদক পাঁচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় হামিদুল ইসলাম বাবুকে ১০৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেপ্তারকৃত হামিদুল ইসলাম বাবুকে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।