রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ র্যাব-১২ ও র্যাব-৪, সিপিসি-২ সাভার এর যৌথ আভিযানে ট্রাক চালক মোঃ জয়নাল হোসেন ও হেলপার রুবেল রানা (রাসেল) হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদন্ডে দন্ডিতসহ আরও ৩০ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেন। হত্যাকান্ডের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং সাভার থানার কর্ণপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতে থাকে। পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় সদর কোম্পানি, র্যাব-১২ ও র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত রবিবার রাতে “ঢাকা জেলার সাভার মডেল থানাধীন কর্ণপাড়া এলাকায়” অভিযান পরিচালনা করে মোঃ শাহাদাৎ হোসেন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মধুপুর গ্রামের মৃত কাইয়ুম মোল্লার ছেলে শাহাদাৎ, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান
র্যাব অভিযানে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।
সিরাজগঞ্জ র্যাব-১২ ও র্যাব-৪, সিপিসি-২, সাভার এর যৌথ অভিযানে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








