হেড অফ ডিজিটাল মিডিয়া


ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মূল্য স্থিতিশীল ও বাজার মনিটরিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘কনজিউমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’-এর উদ্যোগে পবিত্র রমজান মাসে ভোগ্যপণ্যমূল্য, দ্রব্যমূল্য এবং বাজার পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।এসময় পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালি'রাও কাঁধে কাঁধ মিলিয়ে সহাবস্থান করে আসছেন। সামনে পবিত্র রমজান মাস। এ মাসকে পুজি করে কোনো অসাধু ব্যবসায়ি যাতে অধিক মুনাফা লাভে সিন্ডিকেট করতে না পারে সেই দিকে প্রশাসন নজর দেয় এবং সবাইকে যার যার অবস্থান থেকে শতর্ক থাকতে আহ্বান জানান তিনি। মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, দিঘীনালা উপজেলা চেয়ারম্যান মোঃ আলহাজ্ব কাশেম, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সহ জেলার সরকারি -বেসরকারি ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল দপ্তরের প্রতিনিধিগণ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।