

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: "দুর্যোগ প্রস্তুতি লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। ১০ মার্চ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান এর সভাপতিত্বে রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নানা আয়োজনে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। এসময় অন্যান্যের মাঝে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপজেলা স্টেশন মাষ্টার আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমশেদ আলীসহ ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে ভুমিকম্প ও অগ্নিকান্ডের বিভিন্ন মহড়া প্রদর্শণ করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।