সারাদেশ
ঝিনাইগাতীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় সংঘর্ষে আহত-৪
জানা গেছে, গত ৯ মার্চ হাতিবান্ধা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালা প্রতিক নিয়ে সুরুজ্জামান বিজয়ী হন। পরাজিত হন আবুল কালাম আজাদ, ও আল আমিন। নির্বাচনের পর দিন রাতে বিজয়ী প্রার্থীর সমর্থকরা পিকনিকের আয়োজন করে। সাউন্ড সিস্টেম বাজিয়ে আনন্দ উৎসব করার সময় পরাজিত প্রার্থী আবুল কালামের সমর্থকরা বিজয়ী প্রার্থী সুরুজ্জামানের সমর্থকদের উপর আকর্ষিকভাবে আক্রমণ চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বিজয়ী প্রার্থীর ঐ চার সমর্থক আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ৫ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হায়দার বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।

.jpg)







