

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব গজারীকুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে জখমসহ ৬ জনকে আহত হওযার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে গৌরীপুর ও নলকুড়া ইউনিয়নের ভারুয়া ও ধারাপানি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র রমজান আলী,সাইদুল ইসলামের পুত্র সুমন রানা,মোহাম্মদ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান, মুজাহিদ,সাইদুল ইসলামের পুত্র সাদ্দাম হোসেন,রুহুল আমিনের পুত্র মো. ছামিরসহ ৬জন আহত হয়ে বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চবকিৎসাধীন রয়েছে। মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী জাকির হোসেন ওরুফে উজ্জল মিয়ার সাবেক স্ত্রীর কাছে ক্রয়কৃত ৩৩ শতাংশ জমিতে বিভিন্ন জাতের ফলের বাগান করিয়া আসিতেছে। ওই ৩৩ শতাংশ জমি আসামি মিজান গংরা ঘটনার দিন বেদখলের চেষ্টা করে। এক পর্যায়ে ১ নং আসামি মিজানসহ অপর আসামিগণ আকস্মিকভাবে রমজান আলী ও সুমন রানার মাথায় ধারালো দা দিয়ে কুপ দিয়ে মারাত্মক রক্তাক্ত করাসহ অন্যান্য লোকদেরকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে জখমকৃত রমজান আলী ও সুমন রানাসহ অন্যান্য আহতদেরকে প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে পরে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করে।এব্যাপারে জমির মালিক জাকির হোসেন উজ্জল আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি ঝিনাইগাতী থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন প্রদান করেন। এব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতো. বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, আদালত কর্তৃক নির্দেশ পাওয়ার পর ২ নং ও ৫ নং আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামী পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।