

বরিশাল প্রতিনিধি, সৈয়দ মেহেদী হাসান : নতুন বউকে নিয়ে কোথাও বেড়াতে যেতেও পারেনি আলী হোসেন। তার আগেই জীবিকার তাগিদে ভেসেছিল ভারত মহাসাগরে আব্দুল্লাহ জাহাজে। সর্বশেষ দুইদিন আগে স্বাভাবিক কথা হয়েছিল পরিবারের কাছে। কিন্তু মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে মোবাইলে মেসেজ পাঠিয়েছে, আমরা কিডন্যাপড হয়েছি, মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না!প্রথমে পরিবারের সদস্য কিছু বুঝে উঠতে না পারলেও টেলিভিশনের সংবাদে জানতে পারে বাংলাদেশি জাহাজ আব্দুল্লাহ দখল করে নিয়ে গেছে সোমালিয়ান জলদস্যু। আলী হোসেনের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও আর পারেনি।দস্যুদের কবলে পড়ার খবর পাওয়ার পর থেকেই সন্তানের জন্য বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন আলী হোসেনের মা নাসিমা পারভীন। কোন স্বজনের শান্তনা তাকে মানিয়ে রাখা যাচ্ছে না। ডুকরে কাঁদছে আলী হোসেনের ইয়া মনি। বারবার মুর্ছা যাচ্ছেন পিতা ইমাম হোসেন মোল্লা।এমন চিত্রই বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উপারের পাড় গ্রামে। খবর পেয়ে দলে দলে লোক এসে ভিড় করছেন ইমাম হোসেন মোল্লার বাড়িতে। সংসারের ছোট ছেলে আলী হোসেন। ২০২৩ সালের জুলাই মাসে বিয়ে করেন সে। ছোটবেলা থেকেই মেধাবী আলী হোসেন বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক পাস করেন। এরপরে ভর্তি হন নারায়নগঞ্জের মেরিন একাডেমীতে। সেখানে ৪ বছর পড়ালেখা শেষে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে ২০২০ সালে চাকরিতে যোগ দেন। সবশেষ চলতি বছরের জানুয়ারিতে কেএসআরএম শিপিং লিমিটেডের জাহাজে যোগ দেন দক্ষিণ কোরিয়ায়।পিতা ইমাম হোসেন মোল্লা বলেন, আমরা অজানা আতঙ্কে রয়েছি। আলী হোসেনকে আমরা ফেরত চাই। আমার বুকের মানিককে আমি অক্ষত অবস্থায় ফেরত চাই।আলী হোসেনের মা নাসিমা পারভীন বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আমার কলিজার ধন কোথায় কারা নিয়া গেছে। আমি পোলার লগে কথা কইতে পারতেছি না। আমার ছেলেকে সরকার ফেরত এনে দিক। আমার আর কোন চাওয়া-পাওয়া নাই। আলী হোসেনরে ছাড়া আমি বাচবো না।স্বজনদের মাধ্যমে জানা গেছে, পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় তিনমাস আগে বিয়ে করেন আলী হোসেন। তার স্ত্রী এইচএসসি পাস করে বর্তমানে মেডিকেলে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। দুইদিন আগের মোবাইল ফোনে স্ত্রী ইয়ামনিকে জানিয়েছিল সামনের কুরবানীতে এসে তাকে নিয়ে বেড়াতে যাবে। কিন্তু এসবই এখন অনিশ্চয়তায় পড়েছে।বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন, জাহাজে থাকা বিশারকান্দি ইউনিয়নের আলী হোসেনের নামটি আমরা অনেক চেষ্টায় পেয়েছি। ওদের পরিবারের সাথে আমরা এখনো যোগাযোগ করতে পারিনি। তবে দ্রুতই যোগাযোগ করবো। বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি আলী হোসেনের বাড়িতে গিয়েছিলাম। মানসিক দিক দিয়ে পরিবারটি ভেঙে পড়েছে। ওদের পরিবারে সবচেয়ে ভালো চাকরি পেয়েছিল এই আলী হোসেনে। সে এখন অপহরন হয়ে যাওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে গেছে। যদিও আমি আশ্বস্ত করে এসছি। শান্তনা দিয়ে এসেছি। আমরা চাই সরকারের চেষ্টায় দ্রুত সময়ে আলী হোসেনসহ জিম্মি হওয়া জাহাজটি পুনরুদ্ধার করা হোকে। সরকারের কাছে এটাই আমাদের দাবী।প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এ সময় শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে নেয় সোমালিয়ান দস্যুরা। এদিন বিকেলে জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। জাহাজে ২৩ জন নাবিক রয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।