

রাঙ্গামাটি ,জেলা প্রতিনিধি কোন প্রকার তদবীরবিহিন ভাবে যোগ্যতা ও মেধায় পুলিশের চাকুরি পেলো রাঙামাটির ১৫ জন তরুন-তরুনীঅনৈতিক সুবিধা ছাড়াই শুধুমাত্র মেধা ও যোগ্যতার মাধ্যমে সকল প্রকার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে ১৩ জন পুরুষ ও ২ জন নারী প্রার্থীকে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃপক্ষ।গেলো বুধবার সকালে রাঙামাটির নিউ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) টিআরসি পদে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন। তদবীর ছাড়াই যোগ্যতা ও মেধায় পুলিশের চাকুরিএসময় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মীর আবু তৌহিদ। এসময় কঠিন প্রতিযোগিতামূলক, তদবির বিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। নির্বাচিতরা তাদের অভিব্যক্তি প্রকাশে জানায়, আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। আইজিপি মহোদয় এবং রঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয় অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ হওয়ায় মেধা ও যোগ্যতার মূলায়নের ভিত্তিতে আমাদের নির্বাচিত করেছেন। তাই আমরা সকলকে আমাদের অন্তরের অন্ত:স্থল থেকে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।পুলিশ সুপার বলেন, পুলিশ সুপার বলেন, যাদের চাকরি হয়েছে তারা সবাই নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন। এখানে অন্যকিছু ভাবার কোনো অবকাশ নেই। আপনারা সততা বজায় রেখে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চুড়ান্ত ভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণসহ আরো উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জয়নাল আবেদিন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী লোমান, অতিরিক্ত পুলিশ সুপার রাঙামাটি সদর সার্কেল জাহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্ধ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।