সারাদেশ


পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে অটোরিকশা চালাচ্ছেন সাঈদুল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ মার্চ ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার

পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে অটোরিকশা চালাচ্ছেন সাঈদুল
সোহেল রানা,কুড়িগ্রাম (রাজারহাট) প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে অটোরিকশার নিদিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড় দিয়েছেন এক চালক। ব্যাটারি চালিত অটোরিকশায় টাঙানো এমন একটি ব্যানার নজর কেড়েছে কুড়িগ্রামের মানুষের। বিষয়টি সামান্য মনে হলেও এর মহৎত্ত অনেক বেশি। কেননা নিজের সামর্থ্য  অনুযায়ী পবিত্র রমজান মাস জুড়ে সামান্য আয়ের ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া কমিয়েছেন সাঈদুল ইসলাম (৩৬) নামের এই অটোরিকশা চালক। 

যে কেউ যাত্রী হয়ে তার অটোরিকশায় উঠে গন্তব্যে পৌঁছার পর নিদিষ্ট ভাড়ার চেয়ে তিনি কম নিচ্ছেন ৫-১০টাকা পর্যন্ত। আর এ জন্য তার অটোরিকশায় সামনে-পিছনে ব্যানার করে লাগানো হয়েছে ডিসকাউন্টের অফার। 

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) অটোরিকশায় টাঙানো যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে। তিনি অটোরিকশার টাঙানো ব্যানারে লিখেছেন, "পবিত্র রমজান মাস উপলক্ষে নিদিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড়"। সেই ছবিতে সঞ্চয় রায় নামের একজন লিখেছেন, এইরকম মহৎ কাজ এই যুগে কে করে? রবিউল ইসলাম নামের আরও একজন লিখেছেন,এভাবে সবাই যদি নিজের অবস্থান থেকে এগিয়ে আসে একদিন সব সম্ভব”। আসাদ নামের আর একজন লিখেছেন,এখন আমাদের উচিৎ অটোরিকশা চালক ভাইকে ৫  টাকা বেশি বকশিস দেওয়া।
ওই অটোরিকশা চালক সাঈদুল ইসলাম (৩৬)  কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের রুপার খামার এলাকার বাসিন্দা। সংসার জীবনে স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। ছেলে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে।

এ বিষয়ে কথা হলে অটোরিকশা চালক সাঈদুর ইসলাম বলেন,আমি রমজান মাসের আগে ফেসবুকে দেখেছি সৌদি আরবের একটি দোকানে রমজান উপলক্ষে কেনাকাটা করলে ৪০% ছাড় দিচ্ছে। এটা দেখে চিন্তা করলাম, আমি আসলে রমজান মাসে মানুষের জন্য কি করতে পারি। আমার তো আর কোন সামর্থ্য নাই,তাই যেহেতু আমার একটি অটোরিকশা আছে তাহলে অটোরিকশার যাত্রীদের জন্যে ছাড়ের ব্যবস্থা করি। এই চিন্তা থেকে আসলে আমার এটা করা। আমার এই ছাড় যাত্রীদের জন্য পুরো রমজান মাস জুড়েই থাকবে ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন,আগে আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকুরী করতাম। পরে বাড়িতে এসে গত ১০-১২ বছর থেকে অটোরিকশা চালাই। এই অটোরিকশা চালিয়ে সংসার চলে আমার। 

আমার এই ছাড়ের বিষয়টি দেখে অন্যন্য অটোরিকশা চালকরা আমাকে অন্যায় কথাবার্তা বলছে। তবে আমি কিছু মনে করছি না। আমার অটোটি চালাচ্ছি,চিলমারী উপজেলা হতে কুড়িগ্রাম,উলিপুর ও রাজারহাট রোডে। যেমন উলিপুর থেকে জনপ্রতি কুড়িগ্রাম ৩০ টাকা ভাড়া,আর আমি বর্তমানে ভাড়া নিচ্ছি ২০-২৫ টাকা। 

কলেজ ছাত্র মাহমুদ হাসান বলেন,পবিত্র রমজান মাসে অটোরিকশা চালক ভাই যাত্রীদের জন্য যে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। এটা আমার কাছে  মহৎ কাজ মনে হচ্ছে। তার দেখাদেখি আরও অনেকে বিভিন্ন ভাবে রোজাদারদের জন্য এগিয়ে আসবে এটাই প্রত্যাশা আমার।

কুড়িগ্রাম পৌর শহরের এরশাদুল হক নামের একজন বলেন,পবিত্র রমজান মাসে একজন অটোরিকশা চালক যে উদ্যোগটি গ্রহণ করেছে আসলে তিনি প্রশংশার দাবি রাখেন। বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। এই ভাইটির জন্য দোয়া ও শুভকামনা থাকলো।

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।