সারাদেশ


প্রতিপক্ষের আক্রমণের শিকার বাপ-বেটা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ মার্চ ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার

 প্রতিপক্ষের আক্রমণের শিকার বাপ-বেটা
সোহেল রানা,কুড়িগ্রাম (রাজারহাট) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে পুর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে যৌথ আক্রমণের শিকার হয়েছে বাপ-বেটা। ছেলে আব্দুল হাকিম শেখে প্রাণে বাঁচার আত্মচিৎকারে শুনে বাবা মুক্তিযোদ্ধা ফটিক মিয়া এগিয়ে আসলে প্রতিপক্ষ বিবাদী দুইভাই ইউসুফ ও জনি তাকেও এলোপাতাড়ি চর থাপ্পড় কিল ঘুষির আঘাতে গুরুতর হন তিনি। 

গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ীতে কামারপাড়া বাজার যাওয়ার পথে প্রতিপক্ষের আক্রমণে আহত হন বাপ-ছেলে।পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ভর্তি করান। 

এঘটনায় তিনজনকে আসামি করে রাজারহাট থানায় এজাহার দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা ফটিক মিয়া। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,এজাহার রুজু হয়েছে,ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।