

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি 'স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি' এই প্রতিপাদ্যে অংশীজনদের নিয়ে খাগড়াছড়িতে পালিত হয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানে সভাপতিত্বে এ উপলক্ষে একটি শোভাযাত্রা এবং পরে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মেয়াদ উত্তির্ন ঔষধ ও খাদ্যদ্রব্য বিক্রিয়, খাবারে শিল্পকারখানার রঙ ব্যবহার ও অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য তৈরী এবং সংরক্ষণের মতো ঘটনা তুলে ধরে সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের যেমন আইনের আওয়তায় আনতে হবে, তেমনি ভোক্তাদেরও তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ভোক্তা অধিকার আইন অনুযায়ী কোনো ভোক্তা প্রতারিত হলে, প্রমাণ সহ অভিযোগ করলে ভুক্তভোগী জরিমানার কিছু অংশ পাবেন। পৃথিবীর সকল মানুষই ভোক্তা। জরুরি ঔষধ এবং খাদ্যের মতো পণ্যে ব্যবসায়ীদের মেয়াদ উত্তির্ন, খাদ্যে ভেজাল ও অতিরিক্ত দাম না নেওয়ার আহবান জানানো হয়। সভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জাম বলেন, মানুষের গুরুত্বপূর্ণ চাহিদার মধ্যে খাদ্য এবং ঔষধ অন্যতম। তাই কেউ যদি মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রি, খাদ্যে ভেজাল, অতিরিক্ত মূল্যে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি ও বিক্রি অথবা এ সংশ্লিষ্ট কোনো অপরাধ করে। তাহলে জেলা প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন। এবং ভোক্তা হয়রানির মতো সকল সমস্যা সমাধানে সবাইকে এক সাথে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।