.jpg&w=3840&q=75)

স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি"- এই প্রতিপাদ্যে শুক্রবার (১৫ মার্চ) লালমনিরহাটে পালিত হয়েছে ভোক্তা অধিকার দিবস।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।সভায় ভোক্তার অধিকার শীর্ষক বিভিন্ন বিষয় ওষুধের মূল্য, ইফতার সামগ্রীর গুণগত মান,চালের মূল্য,সবজির বাজার দর নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়। এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।তাছাড়াও ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়।অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম মাসুম উদ দৌলা সভা পরিচালনা করেন। এ সভায় অংশ নেন নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),এর সভাপতি অ্যাডভোকেট একেএম শামছুল হক,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন সহ ব্যবসায়ী,সাংবাদিক, চিকিৎসক,শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।