

দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহঅগ্নিকান্ডে ভস্মিভুত হয়ে গেছে দুই পরিবারের ৭টি বসতঘর। (১৫ মার্চ) শুক্রবার রাত সাড়ে ১১টায় ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের নূরপুর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, উপজেলার সিংড়া ইউনিয়নের নূরপুর এলাকার আব্দুল হাই মেকারের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই প্রতিবেশী শিউলি বেগমের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে দুই পরিবারের ৭টি বসতঘর। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।্অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক দল ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বহন করা পানি শেষ হয়ে যায়। আশেপাশে পানির কোন ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে পাইপের মাধ্যমে পানি নিয়ে আসাতে সামান্য বিলম্ব হয়। ওই দুই পরিবারের সেমিপাকা ৭টি বসতঘর আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।