

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের অদুরে মহারশি নদীর ডাকাবরে একটি সেতুর অভাবে ১৫ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই। এই বিষয়ে বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাস ও পাওয়া গেছে। কিন্তু দীর্ঘ ৫২ বছরেও তা বাস্তবায়িত হয়নি। ডাকাবর গ্রামের নবী হোসেন, রব্বানী, সুলতান আহমেদ, জয়দর, সাইফুল ইসলাম, মোসলেম উদ্দিন,সোলাইমান, শহিদুল ইসলাম, মোতালেব হোসেনসহ গ্রামবাসীরা বলেন নির্বাচনের সময় এলে এ নদীর উপর সেতু নির্মাণ করে দেয়ার নাম করে শুধু আমাদের কাছে ভোট নেয়। কিন্তু নির্বাচনের পর কেউ আর খোঁজখবর নেন না। নদীর উপর একটি সেতুর অভাবে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। জানা গেছে, ডাকাবর রামেরকুড়া,নুনখোলা,শালচুড়া,ডেফলাই,নলকুড়া,গজারিকুড়া ফাকরাবাদ, বনকালি, মরিয়মনগর,ভারুয়া, জারুলতলা,বাঐবাধা,কুসাইকুড়াসহ ১৫টি গ্রামের শতশত মানুষ প্রতিদিন এপথে যাতায়াত করে থাকে। সাঁকোকিন্তু এ নদীর উপর সেতু না থাকায় শুষ্ক মৌসুমে বাসের সাঁকো ও বর্ষা মৌসুমে পাঁচ কিলো রাস্তা ঘুরে উপজেলা সদরে আসতে হয়। এ সময় স্কুল-কলেজের কোমলমতি শিশু কিশোররা স্কুল-কলেজে যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হতে হয়। এলাকায় উৎপাদিত কৃষি পণ্য সঠিক সময়ে বাজারজাত করতে কষ্টসাধ্য হয়ে পড়ে। গরু ছাগল পারাপারে কৃষকদের হতে হয় নানা বিড়ম্বনার শিকার। নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন এ নদীর উপর একটি সেতু নির্মানের দাবি উঠে দেশ স্বাধীনের পর থেকেই। এ নদীর উপর একটি সেতু নির্মানের বিষয়ে বিভিন্ন সময় উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আবেদন নিবেদনও করা হয়েছে। বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছ থেকে আশ্বাস ও পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি। ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন এ নদীর উপর একটি সেতু নির্মানের বিষয়ে প্রকল্প প্রনয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে নির্মাণ করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।