

রাজবাড়ীর দৌলাতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে মাটিবাহী ট্রাক চাপায় ১ শিশুর মৃত্যু হয়েছে। ১৭ মার্চ রবিবার বিকালে ৭ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিহত শিশু আফিয়া ( ১০) ৭নং ফেরিঘাট এলাকার ছাত্তর মেম্বার গ্রামের আজ্জাল বেপারীর মেয়ে। জানাযায়,শিশু আফিয়া বাড়ির পাশে খেলাধুলা করছিল এ সময় দ্রুতগামী ড্রাম ট্রাক শিশুটিকে চাপা দেয় ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। দৌলতদিয়া ফেরীঘাটের অদুরে পদ্মার বালু বিক্রি করে আসছিল বেশ কিছু প্রভাবশালী মহল। তাছাড়া ফেরিঘাটের আশপাশ এলাকায় অনেক বালুর চাতাল রয়েছে। সেখান থেকে প্রতিনিয়ত বেপরোয়া ড্রাম ট্রাকে বিক্রয় করা হয় ঐসব বালু। এতে করে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা।স্থানীয় বাসিন্দা সাদ্দাম জানান, বেপরোয়া ড্রাম ট্রাক আছেক অবুঝ শিশুর প্রাণ কেড়ে নিল। খালি হয়েছে এক মায়ের বুক। এভাবে আর কতদিন চলবে। ড্রাম ট্রাকে বিরুদ্ধে যথাযজ্ঞ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই। ড্রাম ট্রাকে শিশু নিহত হওয়ার পর স্থানীয়রা ড্রাম ট্রাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এরপর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।