সারাদেশ


জামাতা কর্তৃক শ্বশুর খুন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ মার্চ ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন, রবিবার

 জামাতা কর্তৃক শ্বশুর খুন
দীর্ঘ পাঁচ বছর পর শেরপুর জেলার সদর উপজেলার ৭নং চরের চাঞ্চল্যকর আমের আলী ওরফে ফকির আলী হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এই হত্যাকান্ডের সাথে জড়িত ইমতিয়াজ আলী (২৯)কে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জামাতা মাসুদই শ্বাসরোধ করে শ্বশুর ফকির আলীকে খুন করে বলে ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেপ্তারকৃত ইমতিয়াজ আলী জানান। একই সাথে এ হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার কথাও সে আদালতে স্বীকার করে। 

রোববার বিকেলে পিবিআই জামালপুরের তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। পিবিআই, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৩ মার্চ রাতে ইমতিয়াজ আলীকে ঢাকার তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইমতিয়াজ আলী শেরপুর সদর উপজেলার ৭নং চর গ্রামের আক্কাছ আলীর ছেলে। 

পিবিআই জানায়, শেরপুর সদর উপজেলার ৭নংচর গ্রামের আমের আলী ওরফে ফকির আলীর মেয়েকে প্রেম করে বিয়ে করে এ ঘটনার প্রধান আসামী একই এলাকার বাসিন্দা মাসুদ। কিন্তু ফকির আলী এ বিয়ে মেনে নেয়নি। এ জন্য মাসুদ তার নিজ আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে গোপন বৈঠক করে ফকির আলীকে মেরে ফেলার ষড়যন্ত্র করে। এরই অংশ হিসেবে বিগত ২০১৯ সালের ১৭ আগষ্ট জামালপুরের পাতালিয়ায় কাজে যায় ফকির আলী ও আসামীরা। পরবর্তীতে আসামীরা তাদের বাড়ীতে চলে আসলেও ফকির আলী আর বাড়ি ফিরে আসেনি। 

দুইদিন পর পাশ্ববর্তী ৬নংচর গ্রামের রিপন খানের ধৈঞ্চা ক্ষেতে তার গলায় গামছা পেচানো অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। এরপর শেরপুর সদর থানায় ২৪ আগষ্ট-২০১৯ তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন ফকির আলীর স্ত্রী কল্পনা বেগম। কিন্তু দীর্ঘ এক বছরেও মামলার রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার পিবিআইকে মামলাটি তদন্ত করার দায়িত্ব প্রদান করেন। পিবিআই দীর্ঘদিন তদন্তশেষে পাচঁ বছর পরে এ মামলার অন্যতম আসামী ইমতিয়াজ আলীকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার এবং স্বীকারোক্তির মাধ্যমে এ মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। 

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম জানান, আমরা দীর্ঘ তদন্ত শেষে মামলার রহস্য উদঘাটনে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আসামী ইমতিয়াজ আলীকে গ্রেপ্তার করেছি। সে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। এ হত্যা মামলার অন্যআসামীরাও খুব দ্রুতই গ্রেপ্তার হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।