

সোহাগ মিয়া,রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মসজিদের ইমাম ও মোয়াজ্জিন ও হাফেজগনদের মাঝে শেখ ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ সোমবার সকালে দাদশী ইউনিয়নের নিজাতপুর গায়াবী জামে মসজিদ প্রাঙ্গনে ৬০ জন ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে দাদশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ এর সার্বিক তত্ত্বাবধানে ও মানবিক সংগঠন শেখ ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, দাদশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শেখ, শেখ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ বারেক শেখ ফারুক, শেখ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ বিল্লাল শেখ প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দাদশী ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।এ সময় দাদশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ জানান, ইউনিয়ন বাসি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো। শেখ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ বারেক শেখ ফারুক জানান, করোনা কালীন সময় আমাদের শেখ ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে এই ইউনিয়নের মানুষদের সহযোগিতা করেছি। হতদরিদ্র মানুষের কন্যা বিয়ে, অসুস্থ মানুষের সেবা, মসজিদ উন্নয়নমূলক কাজ আমাদের সংগঠনের মধ্য দিয়ে করে থাকি। আসছে পবিত্র রমজানের ঈদ এ উপলক্ষে ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার বিতরণ করলাম।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।