

সোহাগ মিয়া, রাজবাড়ী: রাজবাড়ীতে আল নিমা এন্ড নুর কুয়েতি ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ১৯ মার্চ মঙ্গলবার সকালের রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মধুরদিয়া গ্রামে আল নিমা এন্ড নুর কুয়েতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম শিকদারের বাড়ির আঙিনায় মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী অসহায় মানুষের মাঝে এক বস্তা চাউল সহ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। ৮ রোজায় ১০০ অসহায় পরিবারের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রী মধ্যে ছিল, ২৫ কেজির এক বস্তা চাউল, দুই লিটার সয়াবিন তেল, মুড়ি ১কেজী,চিড়া ২ কেজী,পিঁয়াজ ২ কেজী,, রসুন ৫০০ গ্রাম , খেজুর ২ কেজী, চিনি ২ কেজী,ছোলা ২ কেজী,সেমাই দুই প্যাকেট ,গুড়া দুধ দুই প্যাকেট , কিশমিশ দুই প্যাকেট , মুসুরির ডাল ২ কেজি, আলু ২ কেজী।এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফিকুল মোরশেদ আরুজ, ভান্ডারিয়া মাদ্রাসার ছোট হুজুর মোস্তফা সিরাজুল কবির, আলনিমা নুর এন্ড কুয়েতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, আলনিমা নুর এন্ড কুয়েতি ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আশরাফুল আলম তিতাস, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুস সালাম মন্ডল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।