নীলফামারীর জলঢাকায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক দুই দিনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ।প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দুই দিনের ক্যাম্পেইনের আয়োজন করে উন্নয়ন সংস্থা ইউএসএস এবং ইএসডিও ।৬০ জন কিশোর-কিশোরীর অংশগ্রহনে বাইসাইকেল শোভাযত্রার মধ্যদিয়ে ক্যাম্পেইনের দ্বিতীয় দিনের সূচনা ঘটে। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বাল্যবিবাহের শিকার পাঁচ যুব নারী তাদের জীবনের কথা তুলে ধরেন। এর আগে প্রথম দিন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা করা হয় ।এর পর সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়। বাল্যবিবাহের শিকার হয়ে পরবর্তীতে পড়ালখা চালিয়ে যাওয়ায় পাঁচ যুব নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।এসময় উপস্থিতি ছিলেন শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল হকের সভাপতিত্বে বক্তব্যে দেন উপজেলার মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক তপন কুমার রায়, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হেড অফ সেন্ট্রাল অ্যান্ড নর্দান রিজিয়ন প্রোগ্রামস আশিক বিল্লাহ, এ্যাসিসটেন্ট স্পনসরশীপ ম্যানেজার হাসিনুল কবির, শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতিষ চন্দ্র রায় সহ আরো অনেকেই ।
নীলফামারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়।
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








