সোহাগ মিয়া,রাজবাড়ী : পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার পাংশা থানাধীন বিভিন্ন রাষ্ট্রয়ত্ত ব্যাংক, বেসরকারী ব্যাংক ও এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।বৃহস্পতিবার ২১শে মার্চ বিকালে পাংশা থানায় ২ঘন্টা ব্যাপি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণীর প্রতারক, ছিনতাইকারী, কৌশল প্রয়োগকারী অপরাধ চক্র গ্রাহকদের টাকা ছিনিয়ে নেওয়ার জন্য, ব্যাংকের ভিতরে ও বাহিরে তৎপর থাকার সম্ভাবনা রয়েছে। তাতে ব্যাংকের গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য, পুলিশি সহায়তা গ্রহন করার জন্য সকলকে অনুরোধ করেন তিনি। বিষয়গুলো মাথায় রেখে সকলকে ব্যাংকের সিসি টিভি সচল রাখা ও ব্যাংকের রাত্রী কালীন নিরাপত্তা পাহারা জোরদার করাসহ সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।
রাজবাড়ীতে ঈদকে সামনে রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে ওসি'র মতবিনিময় সভা
সভায় ব্যাংক কর্মকর্তাদের সাথে আসন্ন ঈদ উল ফিতর পূর্ববর্তী সময়ে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন থানার ওসি ইনচার্জ স্বপন কুমার মজুমদার
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








